• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

তৃণমূল বিএনপির কয়েকশ’ নেতাকর্মীর অংশগ্রহণ: সন্দ্বীপে জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিল

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ১১ ৪ ৯
আপডেট: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

পবিত্র রমজান মাস উপলক্ষে সন্দ্বীপ-এর মাইটভাঙ্গা ইউনিয়নে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল তৃণমূল বিএনপির বড় মিলনমেলায় রূপ নেয়। অনুষ্ঠানে প্রায় ৩৫০ থেকে ৪০০ জন নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

মাইটভাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান বিএনপির সদস্য এবং নিউইয়র্ক দক্ষিণ ব্রুকলিন বিএনপির আহ্বায়ক কমিটির কার্যকরী সদস্য জিয়াউল আলম জিয়ার উদ্যেগে আয়োজিত ইফতারে বিকেল থেকেই সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে জড়ো হতে থাকেন। জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের উপস্থিতিতে পুরো আয়োজনটি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. বেলায়েত হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরওয়ার উদ্দীন সেলিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এম মুরাদ চৌধুরী, সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা আলমগীর হোসাইন ঠাকুর, উপজেলা বিএনপি নেতা কাসেম মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার সজীব, সদস্য সচিব আজিজ, মাইটভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির মেম্বার ও সাধারণ সম্পাদক ডা. ইব্রাহিম রাজু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহীদুল ইসলাম, মাইটভাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আলতাফ ও সাধারণ সম্পাদক নিপুল, ছাত্রনেতা আরমান, মগধরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমিন রসুল, সিনিয়র সহ-সভাপতি সাব্বির, মুছাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাদেরসহ স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

ইফতারের আগে নেতাকর্মীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সাংগঠনিক বিষয় নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা করেন। ইফতার পূর্ববর্তী মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনা করা হয়।

ইফতার অনুষ্ঠানে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা দীর্ঘ আলোচনা পর্ব ছিল না। তবে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করা, ভবিষ্যৎ কর্মসূচি জোরদার করা এবং পারস্পরিক সমন্বয় বৃদ্ধির বিষয়ে নেতাকর্মীদের মধ্যে মতবিনিময় হয়।

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, এ আয়োজন তৃণমূল বিএনপির সাংগঠনিক ঐক্য জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে এবং সন্দ্বীপের রাজনৈতিক অঙ্গনে নতুন করে সক্রিয়তা সৃষ্টি করবে। আয়োজক পক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের জনসম্পৃক্ত কর্মসূচি অব্যাহত থাকবে।


Skip to toolbar