• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

সন্দ্বীপ থানা পুলিশের মোবাইল নম্বর পরিবর্তন হলো আজ থেকে

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৬৩২ ৪ ৯
আপডেট: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
অক্টোবর থেকে সন্দ্বীপ থানা পুলিশের মোবাইল নম্বর পরিবর্তন
সন্দ্বীপ থানা পুলিশের নতুন মোবাইল নম্বর।

আজ থেকে সারাদেশের পুলিশের ন্যায় সন্দ্বীপ থানা পুলিশের মোবাইল নম্বরও পরিবর্তন হচ্ছে। আগের মোবাইল নম্বর পরিবর্তন করে নতুন এক সিরিজের মোবাইল নম্বর পাচ্ছেন পুলিশ সদস্যরা।

সন্দ্বীপ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সোলাইমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, “জনগণকে দ্রুত সময়ে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করার লক্ষ্যে আইজিপি থেকে শুরু করে বাংলাদেশ পুলিশ সদস্যদের সকল মোবাইল ফোন একই সিরিজের আওতায় আনতে পুরাতন নম্বর পরিবর্তন করে নতুন নম্বর দেওয়া হয়েছে।

আরো পড়ুনঃ

পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সোলাইমান বলেন, “তথ্য প্রযুক্তির যুগে যোগাযোগের ক্ষেত্রে মোবাইল কমিউনিকেশন অতি গুরুত্বপূর্ণ।পুলিশের কমিউনিকেশন সিস্টেমকে একই প্লাটফর্মে নিয়ে আসতেই মূলত নতুন মোবাইল নম্বর দেওয়া হয়েছে। এজন্য বাংলাদেশ পুলিশকে একই সিরিজের তিন লাখ মোবাইল ফোন সংযোগ দেওয়া হয়েছে।”

সন্দ্বীপ থানা পুলিশের গুরুত্বপূর্ণ পরিবর্তিত নম্বর সমূহ হচ্ছে: অফিসার ইনচার্জ (ওসি):০১৩২০১০৭৫২২ , পুলিশ পরিদর্শক (তদন্ত):০১৩২০১০৭৫২৩, ডিউটি অফিসার:০১৩২০১০৭৫২৭, উড়িরচর পুলিশ ফাঁড়ি ইনচার্জ: ০১৩২০১০৭৫২৮ ।

সন্দ্বীপ জার্নাল/ইএএম


Skip to toolbar