“সন্দ্বীপকে শীঘ্রই শতভাগ মাদকমুক্ত করা হবে” বলে জানিয়েছেন সন্দ্বীপ থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ শরিফুল ইসলাম । মঙ্গলবার (১৪ জানুয়ারি) আবুল কাশেম হায়দার মহিলা কলেজ অডিটোরিয়ামে ‘মাদকমুক্ত তারুণ্য চাই’ সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত মাদকবিরোধী শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ।
তিনি আরো বলেন , পুলিশ রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে ৬০ লক্ষ মাদকসেবক ও ১ লক্ষ মাদক বিক্রেতা আছে , এটা কিন্তু পরিমানে বেশি না , বাংলাদেশে বর্তমান বাংলাদেশে ১৭ কোটি মানুষ আছে আমরা যদি আমাদের চারপাশে একটু খেয়াল রাখি , সচেতন হই তাহলে এই মাদক আর প্রভাব বিস্তার করতে পারবেনা । এটা সম্ভব যদি আমরা একটু সচেতনতা বৃদ্ধি করি । এ সময় শিক্ষার্থীদের বাল্যবিবাহ সম্পর্কেও সচেতন করেন ওসি ।
আরো পড়ুন:
কলেজ শিক্ষক অমিত রায়ের সঞ্চালনায় সংগঠনটির প্রধান সমন্বয়কারী শামসুল আজম মুন্না স্বাগত বক্তব্য প্রদান করেন। মুজিববর্ষকে স্বার্থক করতে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, “আগামীর বাংলাদেশটা কেমন হবে তা নির্ভর করে বর্তমান মায়েদের উপর বা আগামীতে যারা মা হবেন তাঁদের উপর।”
মাদকের ভয়াবহতা ও কুফল সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য রাখেন শারমিন আক্তার মিশু ও আতিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আবু হানিফ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অনিক, জিসান ও বাবর। আলোচনা শেষে মাদকমুক্তির শপথবাক্য পাঠ করান সংগঠনটির প্রধান সমন্বয়কারী শামসুল আজম মুন্না।
উল্লেখ্য যে মাদকবিরোধী এই সমাবেশের প্রতিপাদ্য ছিলো “মুজিববর্ষের স্বার্থকতা, মাদকমুক্ত তারুণ্য “।