সন্দ্বীপে আরও একজন করোনা পজিটিভ রোগী শনাক্ত হওয়ার খবর জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।
শুক্রবার (২৯ মে) চট্টগ্রামে ৩৮৯ নমুনা পরীক্ষায় শনাক্ত ১৫৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে এক জন সন্দ্বীপের।
সিভিল সার্জনের কার্যলয় সূত্রে জানা গেছে, সন্দ্বীপে নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হওয়া এই রোগীটির বাড়ি মুছাপুর। তিনি ৮০ বছর বয়সী এক পুরুষ। গত ২৭ মে তার নমুনা সংগ্রহ করা হয়। দুদিন পর (২৯ মে) চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে সেটা পরীক্ষা করা হয়।
আরো পড়ুনঃ নতুন আক্রান্ত ৩ জন : ছাড়পত্র পেয়েছেন ওসি শেখ শরিফুল আলম
তবে নতুন করে করোনা পজিটিভ হওয়া এই ব্যক্তির নমুনা সন্দ্বীপ থেকে পাঠানো হয়েছিল, নাকি চট্টগ্রামে নমুনা দিয়ে তিনি সন্দ্বীপের ঠিকানা ব্যবহার করেছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে শুক্রবার শনাক্ত হওয়া এই একজন সহ এখন পর্যন্ত সন্দ্বীপে করোনা পজিটিভ শনাক্তের মোট সংখ্যা বেড়ে দাড়ালো ১৭ জনে।
সন্দ্বীপ জার্নাল/ইএএম