হ্যাঁ আমরাই নবাবজাদা
এম এ রসুল সন্দ্বীপি
শুনরে যারা নিছকমনা নিন্দুক হারামজাদা,
হ্যাঁ আমরাই একমাত্র দেশের বাড়ায় মর্যাদা।
বেহায়ার মত নিছকমনা নয় আমাদের মন,
আমরাই মিটাই দেশ আর দশের প্রয়োজন।
কাগজ কলমে গুঁতো মেরে করিস পুকুর চুরি,
তোরাই যারা দেশ দশের খেয়ে বাড়াস ভুঁড়ি।
দেখেও না দেখায় আছি উপরওয়ালা মালুম
তোরাই শকুন হয়ে আঁকড়ে ধরিস মজলুম।
সবুজ মাটি নবাবজাদা সকলের প্রাণপ্রিয়া
তোরাই লোভ লালসায় জন্ম দিস পাপিয়া,
প্রবাসীদের পিছে আজ তোরা কেন নাদান!
খবরদার লাগামহীন কথা বার্তায় সাবধান।