• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

আমাদের ভুমি কেউ ছিনিয়ে নিতে চাইলে আমরা আইনগত ব্যবস্থা নেবো।

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৭৪৬ ৪ ৯
আপডেট: সোমবার, ২ মার্চ, ২০২০

আমাদের ভুমিতে বনায়ন বা কেউ ছিনিয়ে নিতে চাইলে বা তার বিরুদ্ধে কোন চক্রান্ত হলে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো।

বাপ দাদার ভিটে মাটি ভেঙ্গে যাওয়ার পর বিধাতা আবার আমাদের ভুমি ফিরিয়ে দিয়েছেন । এখন জেগে উঠা চরের উন্নয়ন এবং ষাট মৌজা ফিরিয়ে আনতে আমরা মাননীয় মন্ত্রীর কাছে দাবী জানাবো ।

আমাদের সদ্য হারানো ভুমি এখনো খাস হয়নি এবং এটি এখনো ব্যক্তি মালিকানাধীন রয়েছে।

আমরা এখানে নতুন ভাবে চাষাবাদ ও ঘর বাঁধার স্বপ্ন দেখছি। সরকার উন্নয়নের স্বার্থে বা অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য ভুমি অধিগ্রহন করলে সরকারের নিয়মানুযায়ী তা আমরা দেবো।

আরো পড়ুনঃ  গুপ্তছড়া -কুমিরাঘাটে আশ্বাস বানী শুধুই খবরের পাতায় সীমাবদ্ধ

কাল আসছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ । মন্ত্রীর আগমন উপলক্ষে আলোচনা সভায় এসব বলেন হরিশপুর নদী সিকস্তি পুর্নবাসন কমিটির সদস্যরা ।

সন্দ্বীপের পশ্চিমে নতুন জেগে উঠা চরে অনুষ্ঠিত হয়েছে এই সভা।

পৌরসভা আওয়ামীলিগের সভাপতি ও নদী সিকস্তি পুর্নবাসন কমিটির আহব্বায়ক মুক্তাদের মাওলা সেলিমের সভাপতিত্ত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, বিশেষ অতিথি আওয়ামীলিগ নেতা সিরাজুল মাওলা চৌধুরী।

আলাউদ্দীন বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধা আবু হেলাল চৌধুরী, রহিম মেম্বার, মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, মাষ্টার একে আজাদ, দুলাল তালুকদার, বাদল রায় স্বাধীন, মাষ্টার ফজলুল করিম বাবুল সহ অন্যরা ।


Skip to toolbar