• বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

কবিতা-মিথ্যা ধনকূপে বাস

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৬৪৩ ৪ ৯
আপডেট: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০
sandwip journal poem
লেখক

মিথ্যা ধনকূপে বাস

 এম এ রসুল সন্দ্বীপি

হে বিবেক!

আমার কাছে জীবন

ওদের মলিন তাস,

কারো কি বোধগম্য আছে

সব মিথ্যা ধনকূপে বাস!

জানতে হলে পরখ করো

সুখের আঁশ কোন সুদূরে!

যদি নির্লোভ জীবন গড়ো

পৌঁছা সম্ভব পুষ্প ডুমুরে।

হে বিবেক! ধনকূপের চিত্র

তোমার কাছে লাগছে সুখ,

বাস্তবতা অন্তরের নেই মিত্র

যদিও চাকচিক্য সেই মুখ।

ধনকূপে বাস প্রেমতা শূণ্য

খোঁজ নাও পাবে বাস্তবতা,

সাটামাটা জীবন মানে পূণ্য

অল্প সুখে মিলে স্বার্থকতা

হে বিবেক!

আকাশটা ছুঁতে

কার না সাধ এ সুপ্ত মননে!

কেউ কি জানেছি

বহু ক্ষুতে জীবন সংগ্রাম শত দহনে।

পাড়াপড়শি সবে যত হোক

তোমার চেয়ে বহু ভিত্তবান,

খোঁজে দেখো হাজার লোক

সুখহীন ভিতরের চিত্তখান।


Skip to toolbar