বিপুল রায়হান:
কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে সেমি ফাইনাল খেলার যোগ্যতা অজর্ন করেছিল বাংলাদেশ।
সেমিফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এর প্রতিপক্ষ নিউজিল্যান্ড যুব দল।
কোয়ার্টার ফাইনালের আত্মাবিশ্বাসকে কাজে লাগিয়ে ভালো করার প্রত্যয় নিয়ে মাঠে নামবে জুনিয়র টাইগার। খেলাটি অনুষ্ঠিত হবে ০৬ ফেব্রুয়ারি। খেলাটি সরাসরি দেখাবে জি টিভি।
এছাড়া নিউজিল্যান্ড যুব দল কে তাদের ঘরের মাঠে ৪-১ সিরিজ পরাজিত করার শুভ সৃতি রয়েছে। এটা বাংলাদেশ কে বাড়তি অনুপ্রেরণা যোগাবে। সেখানেও ব্যাট বলে ছন্দে ছিল যুব টাইগারেরা। সেমি ফাইনাল পর্যন্ত আসতে বাংলাদেশ কে অতিক্রম করতে হয়েছে কয়েটি বাধা। তার মধ্যে ছিলো স্কটল্যান্ড এবং জিম্বাবুয়ে। এছাড়া পাকিস্তান এর সাথে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। যার ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়াটার ফাইনাল খেলে বাংলাদেশ। অনেক ক্রিকেট বিশ্লেষকদের মতে বাংলাদেশের এই যুব দলটা একটি ব্যালেন্স টিম। ব্যাটিং, বোলিং ফ্যাল্ডিং তিন ডিপার্টমেন্ট যোগ্যতার প্রমাণ দিছে তারা।তাই এই দলটা যদি চ্যাম্পিয়ন হয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।
এছাড়া নিউজিল্যাল্ডের বিপক্ষে বাংলাদেশর জয় হবে বলে বার্তা দিয়েছন। জনপ্রিয় ধারাভাষ্যকার আল্যান উইলকিন্স। এই দলের ব্যাটিং লাইন আপ অনেক শক্তিশালী। তামিম থেকে শামীম সবাই ফর্মে। বিশেষ ভাবে তৌহিদ হৃদয়র কথা না বলে নয়। অনূর্ধ্ব -১৯ ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকের তালিকায় নাম লেখিয়েছেন তিনি এবং দ্বীতিয় সর্বোচ্চ শতক ৫ টি। যা তাকে এনে দিয়েছে তারকা খ্যাতি। এছাড়া অন্য ব্যাটসম্যানরা ও রয়েছেন ফর্মে। বোলিং দারুণ ছন্দে রয়েছে রাকিবুল হাসান। এই আসরে করেছেন হ্যাট্রিক এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিয়েছে ১৯ রান দিয় ৫ উকেট। এছাড়া দক্ষিণ আফ্রিকার সাথে জয়ে তার অবদান ছিল অনেক বেশি।যার জন্য পেয়েছেন ম্যাচ সেরা পুরস্কার। এই আসরের সেরা উইকেট সংগ্রাহকে এর তালিকায় নাম লেখিয়েছেন। এছাড়া অন্য বোলার ও ছন্দে রয়েছেন।
তাই ভালো একটি ম্যাচ হবে আশা করা যাই। নিজেদের সর্বোচ্চ দিয়ে ম্যাচটা জয়লাভ করবে বাংলাদশ। সমর্থক দের এটায় প্রত্যাশা। শুভ কামনা রইল আকবর আলীর দলের জন্য।