• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

নানান গুণে লাল  শাক!

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৫২৪ ৪ ৯
আপডেট: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০
নানান গুণে লাল শাক

নানান গুণে পরিপূর্ণ লাল  শাক! ওজন কমাতে লাল শাক এর গুরুত্ব অসীম।

যদি ১০০ গ্রাম লাল শাকের কথা বলি,  ১০০ গ্রাম লাল শাকে রয়েছে ১০ গ্রাম কার্বোহাইড্রেট, ১ গ্রাম ডায়াটারি ফাইবার, ৪.৬ গ্রাম প্রোটিন, ৪২ মিলিগ্রাম সোডিয়াম, ৩৪০ মিলিগ্রাম পটাশিয়াম, ১১ মিলিগ্রাম ফসফরাস, ৩৬৮ মিলিগ্রাম ক্যালসিয়াম, ২ মিলিগ্রাম আয়রন, ১.৯ মিলিগ্রাম ভিটামিন এ এবং ৮০ মিলিগ্রাম ভিটামিন সি।

 লাল শাকের গুণাগুণ :

@দৃষ্টিশক্তির উন্নতি ঘটে:   লাল শাকে থাকা ভিটামিন সি রেটিনার ক্ষমতা বৃদ্ধির মধ্যে দিয়ে সার্বিকভাবে দৃষ্টিশক্তির উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

@হাড়ের স্বাস্থ্যের উন্নতি :   লাল শাকে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন কে, যা হাড়ের স্বাস্থ্যের উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

@হার্টের ক্ষমতা বৃদ্ধি :   লাল শাকে থাকা ‘ফাইটোস্টেরল’ নামক একটি উপাদান শরীরে প্রবেশ করার পর একদিকে যেমন ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণে নিয়ে আসে, তেমনি নানাবিধ হার্টের রোগের অ্যান্টিডোট হিসেবেও কাজ করে।

@কিডনির কর্মক্ষমতা বাড়ে:   লাল শাক খেলে একদিকে যেমন কিডনির কর্মক্ষমতা বাড়ে, তেমনি অন্যদিকে রক্তে উপস্থিত একাধিক ক্ষতিকর উপাদান শরীর থেকে বেরিয়ে যায়।

@হজম ক্ষমতা বৃদ্ধি :   লাল শাকে রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার, যা হজমে সহায়ক অ্যাসিডের ক্ষরণ বাড়িয়ে দেয়।

@দাঁতের স্বাস্থ্যে:   লাল শাকের মূল দিয়ে দাঁত মাজার পর লবণ পানি দিয়ে কুলকুচি করলে দাঁতের হলুদ ভাব কেটে যায়। সেই সঙ্গে পোকা লাগাসহ মাড়ি এবং দাঁত সম্পর্কিত নানাধিক রোগ ধারে কাছেও ঘেঁষতে পারে না।

@চুল পড়া কমায়:   এক আঁটি লাল শাঁক ভালো করে বেটে একটা পেস্ট বানিয়ে ফেলুন। তারপর তাতে ১ চামচ লবণ মিশিয়ে ভালো করে নাড়ান। যখন দেখবেন দুটি উপাদান ঠিক মতো মিশে গেছে, তখন মিশ্রনটি ছেঁকে নিয়ে পান করুন।  এতে  চুল পড়ার হার অনেক কমবে।

@অ্যাস্থেমার প্রকোপ কমে:   লাল শাকে থাকা বিটা-ক্যারোটিন শরীরে প্রবেশ করার পর এমন খেল দেখায় যে অ্যাস্থেমার প্রকোপ কমতে সময় লাগে না।  যে হারে বায়ু দূষণের মাত্রা বাড়ছে, তাতে লাল শাক খাওয়ার প্রয়োজন যে বেড়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই!

@অ্যানিমিয়ার দূরে পালায়:   লাল শাকে এমন কিছু উপাদান থাকে, যা শরীরে লোহিত রক্ত কণিকার মাত্রা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। অ্যানিমিয়া রোগীরা এই শাকটি খেলে অ্যানিমিয়া দূর হবে ।

@রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি:  প্রতিদিন লাল শাক খেলে  শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি-এর ঘাটতি দূর হয়।


Skip to toolbar