• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

স্মৃতিতে সন্দ্বীপ : এম এ রসুল সন্দ্বীপি

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৪৬২ ৪ ৯
আপডেট: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০
sandwip journal poem
লেখক

স্মৃতিতে সন্দ্বীপ

এম এ রসুল সন্দ্বীপি

 মাসকট , ওমান ।

 

সবুজ সবুজ গাছগাছালি মাঠের পরে মাঠ,

ক্লান্ত দুপুরে বিয়োগ করি ঝিরানো ঐ পুকুর ঘাট।

দলে দলে সাতরানো লতিফ বাড়ির পুকুরে,

তেঁতুল কিবা কেঞ্জাতলে হয় না শোয়া দিন দুপুরে।

 

মুরগে মুরগে লড়াই করা বিয়োগ করি খুব,

আরো করি কে কতক্ষণ ঐ পানিতে রই দিয়ে ডুব।

কোয়াক কোয়াক ডাক শুনি না এখন আর,

বাদাম তলে চড়ুই ভাতি ও কৈশরের খেলা দুই চার।

 

একটু একটু মনে পড়ে আড়াআড়ি খুনসুটি,

নানান স্মৃতিপট মননে ভাসে ধূলোয় মাখা লুটুপুটি।

মজার মজার গল্পগুলো হয় না শুনা আজ,

প্রবাস পাড়ে ঐ দায়িত্ববোধ করা লাগে সময়ে কাজ।

 

লাটিমে লাটিমে যুদ্ধ খেলা এ হৃদয়ে ভাসে,

ডাংগুলি,মার্বেল,ফুটবল,সাতছারা ও তুরুপ তাসে।

গাছে গাছে উঁকিঝুঁকি পাখির ছানা খোঁজা,

বৃক্ষ লতায় চোখ বুলানো দামাল বয়স বেড়ে সোজা।


Skip to toolbar