• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

বাংলাদেশের নতুন বোলিং কোচ ‘ওটিস গিবসন’

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৪০৯ ৪ ৯
আপডেট: বুধবার, ২২ জানুয়ারি, ২০২০

চার্ল ল্যাঙ্গাভেল্টের জায়গায় বাংলাদেশের নতুন বোলিং কোচ হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ওটিস গিবসন । ওটিস গিবসন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন একসময় ।

বিবিসি জানান, গিবসনকেই বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে । 

পাকিস্তানে টি-টোয়েন্টি সফর থেকেই যেন ওটিস গিবসন কাজ শুরু করতে পারেন এ কারণেই দ্রুত তার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে আজ  বুধবার রাতেই। ২৩ তারিখ সকাল ১০টায় লাহোর গিয়ে পৌঁছার কথা বাংলাদেশ দলের।

আগামী শুক্রুবার ২৪ জানুয়ারি প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ‘বাংলাদেশ’।  ২৫ জানুয়ারি দ্বিতীয় ম্যাচ এবং ২৭ জনুয়ারি অনুষ্ঠিত হবে শেষ ম্যাচ । লাহোরে তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ।

 

 


Skip to toolbar