• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

রোগ প্রতিরোধে “আনারস” এর ভূমিকা

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৪২৬ ৪ ৯
আপডেট: বুধবার, ২২ জানুয়ারি, ২০২০

রোগ প্রতিরোধে “আনারস” এর ভূমিকা অপরিসীম।।এছাড়া আনারস স্বাদে অতুলনীয় এবং স্বাস্থ্যকর।

আনারসের পুষ্টি গুণাগুণ সম্পর্কে জেনে নি:

** পুষ্টির অভাব দূর করে: পুষ্টির বেশ বড় একটি উৎস আনারস । প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস রয়েছে আনারসে। প্রতিদিন স্বল্প পরিমাণে আনারস খেলে দেহে এইসকল পুষ্টি উপাদানের অভাব থাকবে না।

** হজমশক্তি বাড়ায়:আনারস হজমশক্তি বৃদ্ধি করতে বেশ কার্যকরী।ব্রোমেলিন যা আমাদের হজমশক্তিকে উন্নত করতে সাহায্য করে।

** হাড়ের সুস্থতায়: প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাংগানিজ রয়েছে আনারসে। হাড় গঠনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ম্যাংগানিজ হাড়কে করে তোলে মজবুত।

** ওজন কমায়: ওজন কমাতে বেশ সাহায্য করে আনারস। প্রচুর ফাইবার রয়েছে এবং অনেক কম ফ্যাট রয়েছে আনারসে। সকালের যে সময়ে ফলমূল খাওয়া হয় সে সময় আনারস এবং সালাদে আনারস ব্যবহার অথবা আনারসের জুস অনেক বেশি স্বাস্থ্যকর।

** চোখের স্বাস্থ্য রক্ষায়: আনারস ম্যাক্যুলার ডিগ্রেডেশন হওয়া থেকে রক্ষা করে। এই রোগটি চোখের রেটিনা নষ্ট করে দেয় এবং ধীরে ধীরে অন্ধ হয়ে যাই। আনারসে রয়েছে বেটা ক্যারোটিন। আনারস নিয়মিত খেলে এই রোগ হওয়ার সম্ভাবনা ৩০ শতাংশ পর্যন্ত কমে যায়।

** দাঁত ও মাড়ির সুরক্ষায়: দাঁতের সুরক্ষায় কাজ করে আনারসের ক্যালসিয়াম। মাড়ির যে কোনো সমস্যা সমাধান করতে বেশ কার্যকর ভূমিকা পালন করে আনারস। নিয়মিত আনারস খেলে দাঁতে জীবাণুর আক্রমণ কম হয় এবং দাঁত ঠিক থাকে।


Skip to toolbar