আটকৃত তক্ষক
সাতক্ষীরায় বিলুপ্তপ্রায় তক্ষকসহ সাইদুল ইসলাম গাজী (৪৬) নামের এক জনকে আটক করেছেন র্যাব।
শুক্রবার বিকালে শ্যামনগর উপজেলার খেগড়াদানা গ্রাম থেকে তাকে আটক করা হয়। সাইদুল ইসলাম খেগড়াদানা গ্রামের হামিজউদ্দীন গাজীর ছেলে।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক এএসপি শাহিনুর ইসলাম জানান, খেগড়াদানা গ্রামে কিছু লোক অবৈধভাবে তক্ষক ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে- এমন গোপন সংবাদে অভিযান চালানো হয়। এসময় সাইদুল ইসলামকে দু’টি তক্ষকসহ হাতেনাতে আটক করা হয়।আটককৃতকে শ্যামনগর থানায় হস্তান্তরের আইনগত প্রক্রিয়া চলছে।