বাদল রায় স্বাধীন
বিগত কয়েক বছর ধরে সন্দ্বীপের বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এতিম খানা সহ অসুস্থ রোগী ও দুস্থদের ঘর নির্মানে অকাতরে সাহায্য করে দানবীর হিসেবে আস্থা অর্জন করেছেন প্রবাসী নুরুল মোস্তফা খোকন।
নিঃস্বার্থ ভাবে দান করেছেন রাজনীতি ও সম্প্রদায়ের উধ্বে উঠে। তারই ধারাবাহিকতায় সন্দ্বীপের বিভিন্ন মসজিদ, মন্দির ও মাদ্রাসার পাশে সকলের প্রার্থনার সুবিধার্থে মসজিদের ঘাটলায় ও মন্দিরের পাশে স্থাপনের জন্য তিনশ টি সৌরচালিত ল্যাম্পপোষ্ট বিতরন করেছেন তিনি । যার প্রতিটি লাইটের দাম ২২ হাজার করে সর্বমোট মুল্য প্রায় ৬৫ লক্ষ টাকা।
গত ২ জানুয়ারী ওনার নিজ বাস ভবন সন্দ্বীপ প্যালেসে ল্যাম্পপোষ্ট বিতরনী অনুষ্ঠান ওনার জন্য দোয়া মাহফিল এর মধ্য দিয়ে শুরু হয়। নুরুল মোস্তফা খোকন প্রবাসে অবস্থান করায় ওনার প্রতিনিধি হিসেবে সাবেক পৌর কমিশনার ও জিএস আবুল বশার এই ল্যাম্পপোষ্ট বিতরনের উদ্বোধন করেন।
ল্যাম্পপোষ্ট বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মগধরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ কাউসার,প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কবি বাদল রায় স্বাধীন,ছাত্রনেতা আব্দুর রহিম,আকরাম খাঁন মুকুল,মাওলানা হাফেজ আহাম্মদ, পৌর সভা কার্যালয়ের সচিব সাইফুল ইসলাম, আবুল কালাম খোকন , কাজী আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হেলাল প্রমুখ।
সভায় বক্তারা বলেন নুরুল মোস্তফা খোকন একজন নিভৃতচারী দানবীর ও একজন সংস্কৃতমনা মানুষ। উনি প্রচার প্রসারে বিশ্বাসী নয়। বিগত কয়েক বছরে তিনি কোটি কোটি টাকা খরচ করে দুঃস্থ ও অসহায়দের পাশে যেভাবে দাঁড়িয়েছেন তার সে সমস্ত দান পত্র পত্রিকায় প্রকাশ না হলেও হাজারো মানুষের মনে চীরতরে স্থান করে নিয়েছে। আমরা সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে সন্দ্বীপের মাটি ও মানুষের জন্য এমন মহৎ কাজ গুলো করার জন্য তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্রষ্টা ওনাকে দীর্ঘজীবি করে তার দানের হাত আরো প্রসারিত করুক।