• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

সন্তোষপুরে নৌবাহিনীর অভিযান: পিস্তল সহ দুই সন্ত্রাসী আটক

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৪৮০ ৪ ৯
আপডেট: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
সন্তোষপুরে নৌবাহিনীর অভিযান: পিস্তল সহ দুই সন্ত্রাসী আটক
সন্তোষপুরে নৌবাহিনীর অভিযান: পিস্তল সহ দুই সন্ত্রাসী আটক

সন্দ্বীপ জার্নাল:


সন্তোষপুরের বেড়িবাঁধ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে নৌবাহিনী। এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল সহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

জানা যায়, রোববার (১৫ সেপ্টেম্বর) সন্তোষপুর ইউনিয়নে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী সাখাওয়াত হোসেন ওরফে আদরকে আটক করে, আটক আদরের তথ্যের ভিত্তিতে আরেক সন্ত্রাসী আলাউদ্দিনকে আটক করা হয়। এ সময় তাদের বাসা তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, চা-পাতি, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়। সন্ত্রাসী আদরের নামে থানায় একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

এদিকে গতকাল দিবাগত রাতে মহেশখালী থানাধীন কালারমারছরা ইউনিয়ন এর ৬ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে রমিজ উদ্দিন নামে এক চিহ্নিত সন্ত্রাসী ও পরিবহন চাঁদাবাজকে একটি শটগান ও দেশীয় অস্ত্রসহ আটক করে নৌবাহিনী।

এ সময় তার ঘর তল্লাশি করে শটগান ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি পাওয়া যায়। পূর্বে তার বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যা ও অস্ত্র মামলা রয়েছে বলে যানা যায়। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালিয়ে আসছে।

বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান চলমান থাকবে।


Skip to toolbar