স্টাফ রিপোর্টারঃ
মগধরায় নারী সহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ । তাদের কাছ থেকে ২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয় । এসময় কামরুল (৩৪) নামের আরো একজন মাদক ব্যাবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয় ।
শনিবার (১০ অক্টোবর) মগধরা ৪ নং ওয়ার্ডের হামিদ মাঝির বাড়ি থেকে তাদের আটক করা হয় । গ্রেপ্তার ২ মাদক ব্যাবসায়ী হলেন, নাহিদা সুলতানা নিপা (২৬)এবং নুর উদ্দিন বাহার(৩৮) ।
আরো পড়ুনঃ সন্দ্বীপে আসছে ব্রডব্যান্ড ইন্টারনেট
জানা গেছে, নাহিদা সুলতানা নিপা তার স্বামী কামরুল সহ দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা করে আসছিলো । খুচরা ইয়াবা ব্যাবসায়ী হিসেবে তাদের নাম ডাকও ছিল বেশি ।
ধারণা করা হচ্ছে, নাহিদা সুলতানা নিপা ধরা পড়লেও তার স্বামী কামরুল আটক না হওয়ায় ওই এলাকায় মাদকের সহজলভ্যতা আগের মতই থাকবে ।
সন্দ্বীপ থানার এস আই জুলফিকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মগধরা ৪ নং ওয়ার্ডের হামিদ মাঝির বাড়িতে অভিযান পরিচালনা করে ২ জনকে আটক করতে সক্ষম হয়েছি । নাহিদা সুলতানার স্বামী কামরুল পালাতে সক্ষম হলেও তাকে ধরতে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে । এবিষয়ে তিন জনকে আসামি করে মামলাও রুজু করা হয়েছে ।