• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

কালাপানিয়া ইউনিয়নে ধর্ষণের অভিযোগে আটক এক।

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৭১৩ ৪ ৯
আপডেট: রবিবার, ১১ অক্টোবর, ২০২০
কালাপানিয়া ইউনিয়নে ধর্ষণের অভিযোগে আটক এক।
কালাপানিয়া ইউনিয়নে ধর্ষণের অভিযোগে আটক এক।

আহমেদ সারজিলঃ


কালাপানিয়া ইউনিয়ন থেকে ধর্ষণের অভিযোগে শিপন (৪৫) নামের এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ । শিপন একই ওয়ার্ডের মো. নুর আলমের ছেলে।

শনিবার (১০ অক্টোবর) রাতে তাকে কালাপানিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড থেকে আটক করা হয়।

পুলিশ জানায়, তাবিজ কবজের মাধ্যমে বিয়ের তদবির করার নামে প্রথমে শিপন ছোট বোনের নগ্ন ছবি হাতিয়ে নেয়, তারপর সেই ছবি প্রচারের ভয় দেখিয়ে দুই বোনকেই ধর্ষণ করে । এতে ছোট বোনটি অন্তস্বত্বা হয়ে পড়ে ।

আরো পড়ুনঃ মগধরায় নারী সহ দুই মাদক ব্যাবসায়ী আটক।

এই বিষয়ে কালাপানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলীমুর রাজী টিটু বলেন, আমি অভিযোগ পেয়ে নিজে গিয়ে ধর্ষককে আটক করে রাখি এবং বিষয়টি ওসিকে জানাই। পরে পুলিশ এসে তাকে আটক করে।

এই বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপ থানার এস আই সিরাজুল ইসলাম জানান, অভিযুক্ত আসামি শিপনকে আমরা গ্রেফতার করেছি, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । খুব শীগ্রই আমরা তাকে আদালতে প্রেরণ করবো।


Skip to toolbar