• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

সন্দ্বীপে আসছে ব্রডব্যান্ড ইন্টারনেট

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ১০২৮ ৪ ৯
আপডেট: শনিবার, ১০ অক্টোবর, ২০২০
সন্দ্বীপে আসছে ব্রডব্যান্ড ইন্টারনেট
সন্দ্বীপে আসছে ব্রডব্যান্ড ইন্টারনেট

আহমেদ সারজিলঃ


সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সন্দ্বীপে বিদ্যুৎ পৌঁছানোর পর খুব তাড়াতাড়ি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সম্ভাবনা আরো প্রবল হয়েছে । দেশের বৃহত্তম ইন্টারনেট কোম্পানি “আমরা নেটওয়ার্ক”এর পক্ষ থেকে গত কয়েক মাস ধরে পরীক্ষা নিরীক্ষা ও সম্ভাব্যতা যাচাই বাছাই করে ( বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড ) বিটিসিএল এর কাছে আবেদন করেছে।সরকার কতৃর্ক কার্যক্রম শুরু হলে অনুমোদন পেয়ে যাবে বলে আশা করা করছেন আমরা নেটওয়ার্কের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শোভন সেন গুপ্ত ।

তিনি সন্দ্বীপ জার্নালকে  জানান, “আমরা নেটওয়ার্ক” ব্রডব্যান্ড ইন্টারনেট ও ওয়াইফাইভিত্তিক ইন্টারনেট সেবা নিয়ে স্থানীয় বাজারসহ প্রান্তিক মানুষের চাহিদা মেটাতে কাজ করছে ।  সাবমেরিন কেবলের মাধ্যমে আনিত বিদ্যুৎ সংযোগ এর একই সাথে ইন্টারনেট সেবার ফাইবার লাইনও আনা হয়েছে, যার ফলে কার্যক্রম অনেকটা সহজ হয়েছে ।

আরো পড়ুনঃ স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালের শুভ উদ্বোধন

শোভন সেন গুপ্ত বলেন, আমি কয়েকদিন আগে সন্দ্বীপে গিয়ে সার্ভে করে এসেছি।প্রথম অবস্থায় আমরা অনুমোদন পেলে সন্দ্বীপের এনাম নাহার মোড় সহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ফ্রী ওয়াইফাই জোন করার সিদ্ধান্ত নিয়েছি।সেখানকার শিক্ষার্থীরা পড়াশোনার কাজে সেবাটি ব্যাবহার করতে পারবে।

আপনাদের সাথে কেউ ব্যাবসা করতে চাইলে কিভাবে করবে ? এমন প্রশ্নে তিনি বলেন, আমাদের একার পক্ষে পুরো সন্দ্বীপকে নিরবচ্ছিন্ন ভাবে নেটওয়ার্ক এর আওতায় আনা সম্ভব হবে না, সেক্ষেত্রে স্থানীয় কেউ যদি আমাদের সাথে ব্যাবসা করতে চায় তাহলে অবশ্যই তার কাছে সরকার প্রদত্ত অনুমোদন থাকতে হবে।

ইন্টারনেট হল একটা কানেক্টিভিটি, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো গ্রাহকদের সবগুলো সুযোগ সুবিধা প্রদান করতে, আমরা একটি সুষ্ঠু পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছি আশা করি আমরা গ্রাহকদের চাহিদা মেটাতে সক্ষম হবো।

সন্দ্বীপ জার্নাল/ইএএম/এএস


Skip to toolbar