• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

স্যামসাংয়ের শো-রুমে ডাকাতি, ২০ লাখ টাকার পণ্য লুট

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ১০৬৭ ৪ ৯
আপডেট: বুধবার, ৭ অক্টোবর, ২০২০

সন্দ্বীপে স্যামসাংয়ের ব্রান্ডের একটি মোবাইল শো-রুমে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, আজ বুধবার (৭ অক্টোবর) ভোররাতে উপজেলা কমপ্লেক্স এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।

স্যামসাংয়ের সন্দ্বীপের ডিলার মো. জাবেদ জানান, রাতে শো-রুমের চারটি শাটার এ আটটি তালা মেরে তারা বাড়ি যান। সকালে দোকান খুলতে এসে দেখেন একটি শাটারের দুটি তালা খুলছে না। বিষয়টি সন্দেহজনক হওয়ায় কমপ্লেক্সের ব্যবসায়ী শাহ্ আকবর হেলাল, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোবারক মাহমুদসহ সন্দ্বীপ থানাকে অবহিত করা হয়। ডাকাতরা দোকানের শোকেস থেকে ১০০টির বেশি স্যামসাং-সহ বিভিন্ন ব্রান্ডের দামী এন্ড্রয়েড মোবাইল সেটসহ প্রায় ২০ লাখ টাকা মূল্যের বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা শাটারের দুটি তালা ভেঙ্গেছিল তাতে দুটি নতুন তালা লাগিয়ে দিয়ে গেছে।

তিনি আরও জানান, পুলিশ দোকানের ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষার জন্য সংগ্রহ করে থানায় নিয়ে গেছে। এছাড়া তারা বিষয়টি স্যামসাং কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

পূর্বকোণ


Skip to toolbar