• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

দোয়া ও আলোচনা সভার মাধ্যমে উড়িরচরে শোক দিবস পালন

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৩২৯ ৪ ৯
আপডেট: শনিবার, ১৫ আগস্ট, ২০২০

নুর নবী রবিন, উড়িরচর থেকেঃ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহাপ্রয়াণ দিবস ও জাতীয় শোক দিবস সন্দ্বীপের উড়িরচর ইউনিয়নেও পালিত হয়েছে। উড়িরচর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।

উড়িরচর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম। এতে সঞ্চালনা করেন সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামীম মাহমুদ।

বঙ্গবন্ধুর প্রতি গভীর শোক প্রকাশ করে সভায় বক্তব্য রাখেন, উড়িরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাষ্টার জয়নুল আবেদীন পেয়ারু, সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের উপ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সোহেল রানা, উড়িরচর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল হক, স্বাস্থকর্মী সাফায়েত উল্ল্যাহ রাব্বী প্রমুখ।

সভাপতির বক্তব্যে মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঔক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’।

পরে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতিতে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা হাফেজ মো. মাঈনউদ্দীন।


Skip to toolbar