• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

আল্লামা শফী আবারও হাসপাতালে !!

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৩৮০ ৪ ৯
আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
আল্লামা শফী আবারও হাসপাতালে !!
আল্লামা শফী আবারও হাসপাতালে !!

হেফাজত আমির আল্লামা শফী আবারও বার্ধক্যজনিত নানা অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন । এখন তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন ।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন তার ছেলে আনাস মাদানী।

তিনি বলেন, বার্ধক্যজনিত কারণে অসুস্থবোধ করলে উনাকে চেকআপের জন্য হাসপাতালে আনা হলেও বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে রয়েছেন। উনার শারীরিক অবস্থা ভালো আছে বলেও জানিয়েছেন আনাস মাদানী ।

আরো পড়ুনঃ স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালালেন স্বামী

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছেন আল্লামা আহমদ শফী । গত এক বছরে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি করা হয়েছে ৯৫ বছর বয়সী এই আলেম কে ।


Skip to toolbar