• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

হঠাৎই পণ্যের দাম বাড়ালো দোকানদার , এসিল্যান্ড মামুনের হস্তক্ষেপে সুরাহা

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৪৬১ ৪ ৯
আপডেট: রবিবার, ৭ জুন, ২০২০
পণ্যের দাম বাড়ালো দোকানদার
পণ্যের দাম বাড়ালো দোকানদার

নতুন করে লকডাউনের খবরে ১ দিনের ব্যবধানেই পণ্যের দাম বাড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে সন্দ্বীপ টাউনের বিশিষ্ট্য ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স শামসুল আলম এন্ড ব্রাদার্সের বিরুদ্ধে ।

জানা গেছে, পুনরায় সম্ভাব্য লকডাউনের খবর শুনে পন্যের দাম বাড়িয়ে দিয়েছেন মেসার্স শামসুল আলম এন্ড ব্রাদার্সের সত্বাধীকারী শামসুল আলম প্রকাশ লাতু সওদাগর । এছাড়াও অসাধু উপায়ে পন্য মজুদ করে সন্দ্বীপের পন্যের বাজার অস্থীতিশীল করা বা বাজার নিয়ন্ত্রন করার চেষ্টা করছেন তিনি ।

অভিযোগ আছে, গত ৪ জুন একটি প্রতিষ্ঠানে ত্রানের সামগ্রী সরবরাহ করার জন্য দরপত্র প্রদান করে চুক্তিবদ্ধ হওয়ার পর হঠাৎই তিনি মালামাল সরবরাহ করতে অস্বীকার করেছেন সেই সাথে একই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথেও খারাপ আচরণ করেছেন ।

একাধিক সূত্রে জানা গেছে, গত ৪ জুন অক্সফ্যাম ও এসডিআই’র যৌথ উদ্যোগে পরিচালিত রিকল ২০২১ প্রজেক্ট এসডিআই’র মানবিক কাজের অংশ হিসেবে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২৫০ পরিবারে ত্রান বিতরনের সিদ্ধান্ত নেওয়ার পর তাদের ক্রয় কমিটির তিন জন সদস্য মিলে মেসার্স শামসুল আলম এন্ড ব্রাদার্স এর সত্বাধীকারী লাতু সওদাগর থেকে তার দোকানের ছাপানো প্যাডে লাতু সওদাগরের স্বাক্ষর সংবল্বিত একটি কোটেশন সংগ্রহ করে ।

আরো পড়ুনঃ ছাত্রদল নেতা মোজাহিদুল ইসলাম রুবেলের বাড়িতে হামলা

কোটেশন মোতাবেক আগামী ১০ জুনের মধ্যে যে কোন দিন সেই মুল্যে সরকারী বিধি মোতাবেক ৩% ট্যাক্স সহ বা টিন সার্টিফিকেট থাকলে ২% ট্যাক্স সহ ২৫০ জনের জন্য ৬ টি উপকরন সরবরাহের কথা থাকলেও রবিবার  (৭ জুন) দুইজন কর্মকর্তা পন্য গুলোর ওয়ার্ক অর্ডার নিয়ে পন্য সরবরাহের কথা বললে লাতু সওদাগর পন্যের দাম বৃদ্ধির কথা বলে নির্ধারিত মুল্যে পন্য বিক্রয় করবেনা বলে সাফ জানিয়ে দিয়েছেন।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন পুলিশ প্রশাসন ও নৌ-বাহিনীর সদস্য সহ সে দোকানে গিয়ে কোটেশন মোতাবেক মাল পরিবহন করবেনা কেন প্রশ্ন করলে লাতু সওদাগর পন্যের মুল্য বৃদ্ধি ও ট্যাক্স প্রদানের বিষয়টি অস্বীকার করেন এবং ওনার সামনেও রুঢ় আচরন করেন এসডিআই’র কর্মকর্তার সাথে।

সেই সাথে তিনি কখনো ট্যাক্স প্রদান করেননা বলে উল্লেখ করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষনিক কেন ট্যাক্স প্রদান করতে হবে তার একটি পরিপত্র পড়ে শুনান এবং ওনাকে পড়ে দেখতে বলেন। তখন সে পরিপত্র পড়ে ট্যাক্স সহ বেশী দামে পন্য সরবরাহ করা যাবে বলে মতামত প্রদান করলে,নির্বাহী ম্যাজিস্ট্রেট দুই পক্ষকে অর্ধেক হারে ট্যাক্স প্রদান সিদ্ধান্ত দিয়ে মালামাল সরবরাহ করতে নির্দেশ দেন।

রিকল প্রজেক্ট এসডিআইএর একাউন্স কাম লজিস্টিক অফিসার সাহাবুদ্দিন আহম্মেদ জানান, যেখানে ডকুমেন্ট থাকা সত্বেও সম্ভাব্য লক ডাউনের কথা শুনে পুর্বের ক্রয়কৃত পন্যের দাম বৃদ্ধি করে সচেতন গ্রাহকের সাথে সে প্রতারনা করে ও গালমন্দ করে সেখানে সাধারন ক্রেতারা তাদের কাছে কতটা অসহায় সেটা সহজেই বুঝা যায় । স্থানীয় প্রশাসনকে আরো কঠোর হওয়া উচিত ।

সন্দ্বীপ জার্নাল/বিআরএস


Skip to toolbar