• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

ভেসে যাওয়া সালাউদ্দিনের লাশ উদ্ধার

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৬৭৭ ৪ ৯
আপডেট: বুধবার, ২০ মে, ২০২০
ভেসে যাওয়া সালাউদ্দিনের লাশ উদ্ধার
ভেসে যাওয়া সালাউদ্দিনের লাশ উদ্ধার

পৌরসভা ২ নং ওয়ার্ড নতুন চরে অতিমাত্রায় জোয়ারের স্রোতে ভেসে যায় সালাউদ্দিন নামে ১৮ বছর বয়সী এক যুবক ।

বুধবার (২০ মে ) নতুন চর থেকে মৃত সালাউদ্দিনের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা । সালাউদ্দিন পৌরসভা ২ নাম্বার ওয়ার্ডের হোনাজীর বাড়ির আবুল কাশেমের পুত্র।

স্থানীয়রা জানায়, উরিঘাস কাটতে গিয়ে জোয়ারে ভেসে যায় সালাউদ্দিন, পরে তার মৃতদেহ উদ্ধার করা হয় ।

উল্লেখ্য যে, ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে উপকূলীয় এলাকায় ও অমাবস্যার প্রভাবে উপকূলীয় অঞ্চলে ২-৪ ফুট বেশি উচ্চতার জোয়ার দেখা গেছে । আবহাওয়া অধিদপ্তর বলছে এটি আরো বাড়তে পারে ।

সন্দ্বীপ জার্নাল/ইএএম


Skip to toolbar