বাউরিয়া ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে গেছে। এতে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতিসহ নগদ ৬ লাখ টাকা পুড়ে যাওয়ার দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
জানা গেছে, রবিবার (১৭ মে) সকাল ১০টার দিকে সন্দ্বীপের বাউরিয়া বেড়িবাঁধের রুহুল মোহাম্মদ মনিরের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই এটি ছড়িয়ে পড়ে। তাতে পাশের ঘরটিও পুড়ে যায়।
আরো পড়ুনঃ এবার করোনায় আক্রান্ত হলেন ওসি শেখ শরিফুল ইসলাম
বেড়িবাঁধের বাসিন্দারা জানান, রান্না ঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পাম্প মেশিন ব্যবহার করে প্রায় ঘন্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন । কিন্তু ততক্ষনে একটি ঘরে থাকা ভূমিহীনদের সমিতির প্রায় ৬ লাখ টাকা পুড়ে গেছে।
বাউরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন জানান, “অগ্নিকাণ্ডে ২টি ঘর পুড়ে কমপক্ষে ২০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে,সাথে পুড়ে গেছে একটি সমিতির নগদ ৬ লাখ টাকা”।
সন্দ্বীপ জার্নাল/বিআরএস