মগধরায় সংকটে থাকা মানুষের পাশে এসে দাঁড়ালেন ইউএস প্রবাসী আবদুল হালীম । প্রায় ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেছেন তিনি । আব্দুল হালিম মগধরা ৮ নং ওয়ার্ডের রৌশন আলী হাজীর বাড়ীর হাজী মোজাম্মেল হোসেনের পুত্র ।
মঙ্গলবার (১২ মে ) নিজ বাড়িতে হাজী মোজাম্মেল হোসেন এসব খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেছেন ।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় খামার ব্যবসায়ী মোঃ দেলোয়ার, মোঃনিজাম, চট্টগ্রাম বিশ্ব-বিদ্যালয়ের ছাত্র রিফাত মিশন, কবির, হামিদ উল্লাহ শিহাব সহ হাজী মোজাম্মেল হোসেনের পরিবারের সদস্যবৃন্দ!
আরো পড়ুনঃ সেই মমতার সীমাহীন প্রতারণা
হাজী মোজাম্মেল হোসেন বলেন, করোনায় শুধু আমরাই নই সারাবিশ্ব আজ সংকটে রয়েছে । তাই মানবিক দিক চিন্তা করে সমাজের সকল বিত্তবানদের উচিত সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানো! অতীতেও আমার পরিবার মানুষের পাশে ছিলো, ইনশাআল্লাহ ভবিষ্যতে ও আমরা সাধ্য অনুযায়ী মানুষের পাশে থাকবো।
সন্দ্বীপ জার্নাল/এমএন