• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

ভয়াবহ আগুনে ছাই হয়ে গেল ৭ বসতঘর

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৩৯৯ ৪ ৯
আপডেট: সোমবার, ১১ মে, ২০২০
ভয়াবহ আগুনে ছাই হয়ে গেল ৭ বসতঘর
ভয়াবহ আগুনে ছাই হয়ে গেল ৭ বসতঘর

মুছাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ টি বসত ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে । এতে সর্বস্বান্ত হয়ে গেছে পরিবারগুলো । তবে এ ঘটনায় কেউ শারিরীক ভাবে ক্ষতিগ্রস্থ হয়নি।

সোমবার (১১মে) মুছাপুর ১ নং ওয়ার্ডের মনার গো বাড়িতে এ ঘটনা ঘটে । আগুনে পুড়ে যাওয়া বসতবাড়ির মালিকরা তাদের ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র, ব্যবহারের কাপড়, নগদ অর্থ ও স্বর্ণা অলংকার মিলে প্রায় দুই কোটি টাকার ক্ষতির কারনে সবাই নিঃস্ব হয়ে গেছেন । অনেকের আগামীকাল থেকে ২ মুঠো ভাত খাওয়ার মতো ব্যবস্থা নেই বলেও জানান।এমতাবস্থায় স্থানীয় এমপি ও প্রশাসনের সহযোগিতা কামনা করছেন ক্ষতিগ্রস্থ পরিবারগুলো।

আরো পড়ুনঃ সেই মমতার সীমাহীন প্রতারণা

আগুনের সূত্রপাত কিভাবে ঘটল তা সঠিকভাবে না জানা গেলেও রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ একটি ঘরে আগুনের শিখা দেখতে পান তারা ,কিছু বুঝে উঠার আগেই আশেপাশের ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে । পরে বাড়ির লোকজনের চিৎকারে ঘটনাস্থলে প্রতিবেশী ও স্থানীয় লোকজনের পাশপাশি থানা পুলিশ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

 


Skip to toolbar