সন্দ্বীপে নাহিদসহ আক্রান্ত আরো ৬
সন্দ্বীপে নাহিদসহ করোনা পজিটিভ হয়েছেন আরো ৬ জন । উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, নাহিদ সহ তার বন্ধুদের মধ্যে আরো ৬ জনের করোনা পজিটিভ রেজাল্ট এসেছে । যাদের একজনের বয়স ৩৫ আর বাকি সবার বয়স ২০ – ৩০ এর মধ্যে । আমরা এখন যাচ্ছি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে । বিস্তারিত পরে জানাবো ।
আরো পড়ুনঃ প্রথম করোনা শনাক্ত, সন্দ্বীপে স্বস্তির আকাশে কালো মেঘ
এদিকে গেল ২ তারিখ প্রথম নাহিদের করোনা পজিটিভ রেজাল্ট আসার পর নাহিদ কে হারামিয়া ২০ শয্যা হাসপাতালে আইসোলেশনে রাখা হয় । যেখানে করোনা আক্রান্তদের জন্য ৫ শয্যার আইসোলেশন ওয়ার্ড গঠন হয়েছিল আগেই । কিন্তু এখন নাহিদ সহ তার ৬ জন বন্ধু আক্রান্ত হবার পর বাকি দু জনের বিষয়টা অনিশ্চিত হয়ে গেল ।
সন্দ্বীপ জার্নাল/ইএএম