বাদল রায় স্বাধীন:
করোনায় ক্ষতিগ্রস্ত বেকার, দুঃস্থ, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ৬ষ্ঠ ধাপে আজ ৩০০ জনকে ১০ কেজি করে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী (চাল) বিতরণ করেন কালাপানিয়া ইউনিয়ন চেয়ারম্যান আলীমুর রাজী টিটু।
এছাড়া ৫০ জন জেলেকে জন প্রতি ৪০ কেজি হারে চাল দেওয়া হয়েছে । বিভিন্ন পর্যায়ে উক্ত পরিষদ হতে ১০২৫ জন কর্মহীন বেকার করোনায় ক্ষতিগ্রস্ত লোকদের মাঝে ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়। এছাড়াও দেওয়া হয়েছে ত্রিশ প্যাকেট শিশু খাদ্য।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের পরিবার ভিত্তিক মানবিক সহয়তা কার্ডের জন্য ফরম বিতরণ করেন বলেও জানিয়েছেন চেয়ারম্যান আলীমুর রাজী টিটু ।
আরো পড়ুনঃ উপবৃত্তি পাচ্ছে প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থী
তিনি বলেন, করোনার ক্রান্তিকালে ব্যাক্তিগত তহবিল এবং সাংসদ মাহফুজুর রহমান মিতা এমপির পক্ষ হতে ও কালাপানিয়ার হত দরিদ্র মানুষের মাঝে ত্রান দিয়েছি। আমি মানুষের পাশে আছি সবসময় থাকবো । ক্ষমতা গ্রহনের পরে বর্তমান সরকারের আমলে অতীতের তুলনায় অনেক উন্নতি সাধিত হয়েছে কালাপানিয়া ইউনিয়নে। করোনার পরিস্হিতিতে জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় পরিষদের সকল সদস্যদের নিয়ে কাজ করেছেন বলেও জানালেন তিনি।
চেয়ারম্যান টিটু বলেন, উক্ত ইউনিয়নে নির্বাচন নিয়ে অতীতে বহুবার ষড়যন্ত্র হয়েছে। কিছু স্বার্থান্বেষী মহলের সমালোচনার উত্তরে বলেন সমালোচিত হতে যোগ্যতা লাগে সামালোচনা করতে যোগ্যতার দরকার হয় না।
এসময় উপস্হিত ছিলেন উক্ত পরিষদের সদস্য বাহার উদ্দিন, সদস্য মোঃ শরীফুল ইসলাম সজীব, দেলোয়ার হোসেন, জাকের হোসেন, মোঃ কামাল উদ্দিন,জান্নাতুল বাকী,খেলনা মেম্বার সহ আরো অনেকে।