করোনা দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবেলার অংশ হিসেবে সন্দ্বীপের ৪০ টি কওমী মাদ্রাসায় সন্দ্বীপের জনপ্রিয় সাংসদ মাহফুজুর রহমান মিতার ব্যক্তিগত তহবিল হতে ভালোবাসার উপহার হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্দ্বীপ খন্তারহাটস্থ মদিনাতুল উলুম মাদ্রাসায় অানুষ্ঠানিক ভাবে এ উপহার প্রদান করা হয়।
মদিনাতুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মাহবুবুল আলম এর সভাপতিত্বে ও দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান কওমি মাদ্রাসার পরিচালক মাওলানা নাজিম উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন আজিমপুর অাশ্রাফুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা আবুবক্কর ছিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন, পৌর আওয়ামীলিগের সভাপতি মুক্তাদের মাওলা সেলিম, সাধারন সম্পাদক সফিকুল মাওলা, এমপির একান্ত সচিব মোঃ জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন প্রমুখ।
আরো পড়ুনঃ সাড়ে ৪ লক্ষ মানুষের এই বিচ্ছিন্ন দ্বীপে মানুষ কেমন আছে ?
আলোচনা সভা শেষে এমপি মাহফুজুর রহমান মিতার জন্য শুভ কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করা হয় ।
মদিনাতুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মাহবুব বলেন, করোনা পরিস্থিতি মানুষের ব্যাপরোয়া আচরন, অসামাজিক কার্যকালাপের ফলাফল হিসেবে স্রষ্টা প্রদত্ত মহামারী। এই মহামারি মানুষের ভেতর শুদ্ধতা অাসলে বিলুপ্ত হয়ে যাবে বলে আমার বিশ্বাস। এমপি মাহফুজুর রহমান মিতা এ দুর্যোগময় মুহুর্তে মাদ্রাসায় সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই।
এমপির একান্ত সচিব মোঃ জসিম উদ্দিন বলেন, সন্দ্বীপের সকল পেশাজীবি,সকল ধর্ম বর্নের মানুষ এমপির সহযোগিতা পাবে। আমরা পর্যায়ক্রমে বিভিন্ন ক্যাটাগরির লোকদের প্রদান করছি। আজ তার ধারাবাহিকতায় ৪০ টি কওমি মাদ্রাসায় ১শ কেজি করে চাউল উপহার হিসেবে প্রদান করা হলো।
এ সময় ছাত্রলীগ সভাপতি মাহফুজুর রহমান সুমন বলেন, এমপির নির্দেশে আমরা ওনার প্রদত্ত উপহার মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিয়েছি। এরপর মন্দির, মসজিদ কমিটির মাধ্যমেও দিয়েছি। আজ কওমী মাদ্রাসায় প্রদান করা হলো। সন্দ্বীপের কোন লোক এমপির উপহারের বাইরে থাকবেনা। পর্যায়ক্রমে সকলে এ সহযোগিতা পাবে।
বিডিএস/সন্দ্বীপ জার্নাল