সারা দেশে সর্বোচ্চ রেকর্ড পরিমান সংক্রমণ শনাক্ত হয়েছে আজ । গেল ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যবরণ করেছেন আরো ৩ জন । এ নিয়ে এখন পর্যন্ত মত মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৫৫ জনে। একই দিনে নতুন শনাক্ত হয়েছেন ৫৪৯ জন। মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪৬২ জন। নতুন করে সুস্থ হয়েছে আট জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩৯ জন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) এ সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন ।
তিনি জানান, ‘গত ২৪ ঘণ্টায় মোট চার হাজার ৩৩২টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৪৯ জনের মধ্যে নতুনভাবে নভেল করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এই ২৪ ঘণ্টা সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আটজন। এখন পর্যন্ত মোট ১৩৯ জন কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন।’ তবে যারা বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন তাদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো আপডেট করা হয়নি বলেও জানান তিনি । তাছাড়া, করোনায় মৃত তিনজনই ঢাকার বাসিন্দা। বয়স বিশ্লেষণের ক্ষেত্রে দেখা যায়, তিন জনের বয়সই ৬০ বছরের বছরের ঊর্ধ্বে।
আরো পড়ুনঃ রমজানে প্রথমদিনেই বাজার মনিটরিং : ৮ হাজার টাকা জরিমানা ।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১১১ জন। মোট আইসোলেশনে আছেন ১ হাজার ২৪৮ জন। গত ২৪ ঘণ্টায় হোম ও প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ২ হাজার ৩৯২ জন। সারাদেশে আইসোলেশন শয্যা রয়েছে নয় হাজার ৭৩৮টি। ঢাকার ভেতরে রয়েছে তিন হাজার ৯৪৪টি। ঢাকা সিটির বাহিরে শয্যা রয়েছে পাঁচ হাজার ৭৯৪টি। আইসিইউ সংখ্যা রয়েছে ৩৪১টি, ডায়ালাসিস ইউনিট রয়েছে ১০২টি।
সন্দ্বীপজার্নাল/ইএএম