পবিত্র রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে প্রথম দিন থেকেই সন্দ্বীপে বাজার মনিটরিং করছে উপজেলা প্রশাসন ।
শনিবার (২৫ এপ্রিল) নৌবাহিনীর সহযোগিতায় নির্বাহী ম্যাজিট্রেট সহকারী কমিশনার (ভুমি) মোঃ মামুনের নেতৃত্বে কমপ্লেক্স এলাকায় অভিযান চালানো হয় ।
এসময় চাল চিনি ও চনাবুটে অতিরিক্ত মূল্য রাখার অভিযোগে আজাদ এন্ড শন্স কে ৮ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত ।পাশাপাশি অন্য দোকান গুলোকেও সতর্ক করা হয় ।
আরো পড়ুনঃ ইফতার পার্টি হবেনা, বিক্রিও সীমিত
এদিকে রমজানের প্রথম দিনেই প্রায় সবগুলো বাজারে ক্রেতাদের উপস্থিতি বেড়েছে । এতে দোকানগুলোতে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতাও দেখা গেছে । বিশেষকরে শিবেরহাট , আকবরহাট ও গুপ্তছড়া বাজারে দোকানগুলোতে স্বাস্থ্যবিধি মোটেও মানা হচ্ছে না ।
আবার বাজারে পণ্যের ঊর্ধ্বমূখী দাম লক্ষ্য করা গেছে। আদার দাম কেজি প্রতি চারশ টাকা, ছোলাবুট ৭৫ থেকে ৮০ টাকা, মসুর ডাল একশ টাকা দরে বিক্রি হচ্ছে।
বিক্রেতারা দাম খুব একটা বেশি বাড়েনি বলে জানালেও ক্রেতারা জানাচ্ছেন, বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার থাকলে নিত্যপণ্যের দাম সাধারণের নাগালে থাকবে।
সন্দ্বীপ জার্নাল/ইএএম