সারা দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও । গেল ২৪ ঘণ্টায় এ রোগে (কোভিড ১৯) নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩৪ জন, মৃত্যুবরণ করেছেন নয়জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৮২ জনে দাঁড়িয়েছে । আর মৃতের সংখ্যা ১১০।
মঙ্গলবার (২১ এপ্রিল) করোনা সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা ।
আরো পড়ুনঃ শিশু কন্যার অভিযোগ: ইয়াবাসহ গ্রেপ্তার বাবা
তিনি বলেন, ’ ২৪ ঘণ্টায় সারাদেশে ২ হাজার ৯৭৪ নমুনা পরীক্ষা করা হয়েছে । এর মধ্যে ৪৩৪ জনের শরীরে করোনা পজিটিভ । এছাড়াও ২৪ ঘণ্টায় মারা গেছে নয়জন। এ নিয়ে মোট মৃত্যুবরণ করলেন ১১০ জন। আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুজন। এ নিয়ে মোট ৮৭ জন সুস্থ হলেন।
তিনি আরো বলেন, মৃত নয়জনের মধ্যে পাঁচজন পুরুষ ও চারজন মহিলা। এদের মধ্যে তিনজন ষাটোর্ধ্ব বয়সের। এছাড়া তিনজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। আর বাকি তিনজনের বয়স ৪১ থেকে ৫০ বছর বয়সসীমার মধ্যে।
সন্দ্বীপ জার্নাল/ইএএম