• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

শ্বাসকষ্টে দিদারের মৃত্য : এ সপ্তাহে আসছে আরো ৬ টি বোট

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৪১২ ৪ ৯
আপডেট: শনিবার, ১১ এপ্রিল, ২০২০
শ্বাসকষ্টে দিদারের মৃত্য : এ সপ্তাহে আসছে আরো ৬ টি বোট
শ্বাসকষ্টে দিদারের মৃত্য : এ সপ্তাহে আসছে আরো ৬ টি বোট

প্রলয় দাশ:


খুলনা থেকে সন্দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে আসা পণ্যবাহী বোটে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক স্টাফের মৃত্যু হয়েছে।
মৃত ব্যাক্তির নাম মো. দিদার (৪২) তিনি সারিকাইত ওয়ার্ড নং-০৫, বাংলাবাজার,বেড়িবাধ এলাকার পিতার নামঃনুরুল আলমের পুত্র । 
জানা গেছে, দিদার ১৫ দিন আগে এম.ভি কর্ণফুলীর ৮ জন মাঝিমাল্লা নিয়ে সন্দ্বীপ বাংলাবাজার ঘাট ছেড়ে দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীর বাকখালী ঘাটে যান। ঘাট থেকে লবণ বোঝায় করে নদী পথে খুলনার শিরোমণি গিয়েছেন । লবন খালাস করে গত বৃহস্পতিবার দুপুরে সন্দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে আসে।
শুক্রবার রাত ৩টায় নদীপথে দিদারের মৃত্যু হয়। শনিবার সকালে জোয়ারের অপেক্ষায় ভাষাণচরের কূলে অবস্থান করে।
 
বোটের সারেং বিকাশ দাস জানান, এক সপ্তাহ আগে খুলনায় দিদারের গায়ে জ্বর আসে। সেখানে ঔষধ নিয়ে সুস্থ হয়ে উঠে। গতকাল শুক্রবার হঠাৎ করে তার শ্বাসকষ্ট দেখা দেয়। সে আমাদের বলে আগে থেকে তার শ্বাসকষ্ট ছিল। তখন দ্রুত বোট চালিয়ে কূলে আসার চেষ্টা করি। রাত দুইটার পর থেকে শ্বাসকষ্ট বেড়ে যায় এবং রাত আড়াইটায় সে মারা যায়।
বোটের স্টাফের শাষকষ্টে মৃত্যুর সংবাদ পেয়ে সারিকাইত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোটটিকে কূল থেকে দূরে অবস্থান করতে নির্দেশ দিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, পুলিশের ওসি ও উপজেলা ভাইস চেয়ারম্যানকে বিষয়টি জানায়।
পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নির্দেশে বোটটির লাশকে সন্দ্বীপ উপজেলা মেডিকেল ট্টিম দ্বারা সেখানে লাশের নমুনা পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়।পরিশেষে লাশের নমুনা পরিক্ষা রিপোর্ট কয়েকদিনের মধ্যে জানিয়ে দিবে আশ্বাস দেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.ফজলুল করিম জানান, বোটের স্টাফের মৃত্যুর আগে জ্বর এবং শ্বাসকষ্ট ছিল। এগুলো করোনার উপসর্গ। বিষয়টি চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের সাথে আলোচনা করে লাশকে দাফনের ব্যবস্থা করে প্রশাসন এবং অন্যদের প্রাতিষ্ঠানিকভাবে নদীতে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়।
লাশ দাফনে সন্দ্বীপ উপজেলা প্রশাসন, সারিকাইত ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির এবং ওয়ার্ড মেম্বার মিজানুর রহমান মিজান সহ লাশ দাফনের কাজ শেষ করেন।
 
এছাড়া,গতকাল শুক্রবার আরেকটি মালের বোট একই স্থান থেকে ৯ জন মাঝিমাল্লাসহ ছেড়ে আসে। বর্তমানে তারা সবাই এলাকায় অবস্থান করছে। খুলনা এবং নারায়ণগঞ্জে সন্দ্বীপের আরো ৬ টি লবণের বোট রয়েছে।
একাধিক সূত্রে জানা গেছে, বোটগুলো এই সপ্তাহে সন্দ্বীপ আসবে। বোটের এসব মাঝিমাল্লা নিয়ে এলাকায় ভীতি ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। লবনের বোটগুলো কূলের অদূরে রেখে ১৪ দিনের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে জোর দাবিও জানাচ্ছেন অনেকে ।


Skip to toolbar