• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

মালবাহী ট্রলার ঢুকতে বাধা: ট্রলারেই ১৪ দিনের কোয়ারেন্টাইন

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৪৫২ ৪ ৯
আপডেট: শনিবার, ১১ এপ্রিল, ২০২০
ট্রলারেই ১৪ দিনের কোয়ারেন্টাইন

করোনার প্রভাবে যখন নৌ-যাতায়াত বন্ধ ঘোষনা করা হয়েছে এবং এক এলাকার লোক অন্য এলাকায় প্রবেশ নিষিদ্ধ , তখন সে আইনের তোয়াক্কা না করে আজ ১১ এপ্রিল সন্দ্বীপে ফোরকান সওদাগরের ফোরকান টু ট্রলার মহেশ খালী থেকে খুলনা হয়ে মাঝি সহ মোট ৬ জন যাত্রী নিয়ে সন্দ্বীপে ঢুকার চেষ্টা করেছে ।

তাদের মধ্যে যশোরের ১জন হাতিয়ার ২ জন নোয়াখালীর ৩ জন সহ মোট ৬ জন লোক নিয়ে আনুমানিক দুপুর ১ টায় পৌরসভা ৯ নং গুদিঘাটে আসলে স্থানীয় জনগন পৌরসভা আওয়ামীলিগের সভাপতি মুক্তাদের মাওলা সেলিমকে অবগত করেন।

মুক্তাদের মাওলা সেলিম তাৎক্ষনিক স্থানীয় লোকজন নিয়ে বাঁধা দিয়ে দুরে নোঙ্গর করায়। এর পর পৌর আওয়ামীলিগের সভাপতি মুক্তাদের মাওলা সেলিমের নেতৃত্বে উপজেলা প্রশাসনের প্রতিনিধি রুবেল মালিক নাঈমকে ডেকে আনে বোটের কাছে গিয়ে বোটের লোক পর্যবেক্ষন করেন। এবং মেগাফোনে তাদের ১৪ দিন সেখান থেকে সন্দ্বীপ লোক নামলে মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং বোটের মালিক সম্পুর্ন ভাবে দায়ী থাকবে বলে নিশ্চিত করে দেওয়া হয়।

আরো পড়ুনঃ  বাড়ী বাড়ী খাদ্য সামগ্রী পৌঁছে দিলো ছাত্রলীগের শুভ

এরপর অন্য একটি নৌকা নিয়ে বোটের কাছে গিয়ে মেগাফোনে সকল যাত্রীদের সাথে কথা বলে তারা নিচে নামলে তাদের বিরুদ্ধে কঠোর ভুমিকা নেওয়া হবে বলে হুঁশিয়ারি প্রদান করা হয়।

বোটের মালিক নাঈম জানান, এরা যাত্রী নয় বোটের স্টাফ । স্টাফ হলেও তারা অন্য জায়গায় না থেকে করোনার ঝুকি নিয়ে কেন সন্দ্বীপ প্রবেশের চেষ্টা করছে এ প্রশ্নের জবাবে সে নীরব থাকে।

এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শরিফুল ইসলাম বলেন, আমরা আগে খবর পাইনি তবে এখন ফোর্স পাঠিয়ে তাদের নদীতে অবস্থান নিশ্চিত করে ওদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখবেন বলে জানিয়েছেন।


Skip to toolbar