বাদল রায় স্বাধীন
করোনার প্রভাবে লকডাউন পরিস্থিতির কারনে কর্মহীন হয়ে পড়া দুস্থ, অসহায় জনগনের মাঝে ত্রান বিতরন করেছে জাতীয় সমবায় পুরষ্কার প্রাপ্ত প্রতিষ্ঠান রুপালী ক্রেডিট কো-অপারেটিভ লি:।
প্রতিষ্ঠানের ৪ টি শাখা যথাক্রমে শিবের হাট, এনাম নাহার মোর সন্দ্বীপ শাখা, উপজেলা কমপ্লেক্স শাখা ও আকবর হাট শাখা সহ মোট ৪টি শাখায় ২০৫ পরিবারের হাতে এ ত্রান সামগ্রী বিতরন কাজ তদারকির দায়িত্বে ছিলেন শাখা ব্যবস্হাপক মোঃ বেলাল হোছাইন, সিনিয়র এজিএম মোঃ কামরুল ইসলাম টিটু, শাখা ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম ও শাখা ব্যবস্হাপক মোঃ মোশাররফ হোসেন।
ত্রান সামগ্রী হিসেবে প্রতি পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল,১ লিটার তৈল ও একটি করে স্যাভলন সাবান বিতরণ করা হয়েছে ।
আরো পড়ুনঃ বাইরে থেকে কেউ সন্দ্বীপ আসলে বেশি কিছু করার নেই: ওসি
আকবর হাট ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ বদিউল আলম বলেন, রুপালী ক্রেডিট করোনার প্রভাবে অভাবে থাকা কর্মহীনদের অনেকটা গোপনে ডেকে এনে ত্রান বিতরন প্রশংসার দাবী রাখে । তবে মানুষকে ঘরমুখী রাখতে অন্যরাও ত্রান কাজে এগিয়ে আসা উচিত।
ত্রান সামগ্রী নিতে আসা চায়ের দোকানী জেবল হোসেন, জানান ১৫/১৬ দিন দোকান বন্ধ থাকায় অর্ধাহারে অনাহারে জীবন কাটাচ্ছি। বাজার করার মতো কোন টাকা নেই। এ নিয়ে সংসারে অশান্তি শুরু হয়েছেে । আজ রুপালী ক্রেডিটের এ ত্রান দিয়ে কয়েকটা দিন কাটিয়ে দিতে পারবো তাই কৃতজ্ঞতা রইলো।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক কাজ করে আসছে যেমন -সিডরে ক্ষতিগ্রস্থদের জন্য সরকারী ত্রান তহবিলে অর্থ প্রদান,সন্দ্বীপে লালবোট দুর্ঘটায় মৃত ব্যক্তিদের পরিবারে আর্থিক সহায়তা, এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা, উত্তর বঙ্গে বন্যা দুর্গতদের ত্রান বিতরন, শীতবস্ত্র বিতরন,রোহিঙ্গা শরনার্থীদের ত্রান বিতরন,প্রাক্তন প্রধান শিক্ষকদের সংবর্ধনা,সেরা স্কুলকে পুরস্কার প্রদান ইত্যাদি।