করোনা উপসর্গ সর্দি, কাশি জ্বর থাকায় সন্দ্বীপ থেকে সন্দেহজনক ৪ জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ।
সোমবার (৬ এপ্রিল) ৪ ব্যাক্তির করোনা সন্দেহে গাছুয়া ও হারামিয়া ২০ শয্যা হাসপাতালের মাধ্যমে নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম ফৌজদারহাটের (বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিকাল এন্ড ইনফেকসিয়াস ডিজিসেস) বিআইটিআইডিতে পাঠানো হয়েছে ।
আরো পড়ুনঃ সরকারী খাদ্য সামগ্রী বিতরন করলেন মেয়র টিটু
সন্দ্বীপ করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির সদস্য সচিব ডাঃ ফজলুল করীম বলেন, উপসর্গ থাকায় ৪ জনের নমুনা সংগ্রহ করে বিআইটিআইডিতে পাঠানো হয়েছে, আগামীকাল রিপোর্ট আসবে । যদি তাদের রিপোর্ট পজিটিভ হয় তবে তাদের দ্রুত চট্টগ্রাম স্থানান্তর করা হবে এবং পরবর্তীতে সন্দ্বীপের করনীয় নির্ধারণ করা হবে।
তিনি বলেন, সন্দেহ জনক কেউ থাকলে তাদের নমুনা পরীক্ষা করা এখন খুবই গুরুত্বপূর্ণ । আমরা নমুনা পাঠিয়েছি। তবে এ সমস্ত রোগীদের করোনা ভাইরাসে আক্রান্তের সম্ভাবনা কম। বাকিটা আগামীকাল রিপোর্ট পেলে জানা যাবে। আপাতত তারা নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে বিশেষ পর্যবেক্ষণে আছে।