• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

কোয়ারেন্টাইনে ৩৪ জন, নতুন পিপিই এসেছে ২৫ টি

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৪৬৭ ৪ ৯
আপডেট: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
কোয়ারেন্টাইনে ৩৪ জন, নতুন পিপিই এসেছে ২৫ টি
কোয়ারেন্টাইনে ৩৪ জন, নতুন পিপিই এসেছে ২৫ টি

সন্দ্বীপে বর্তমানে ৩৪ জন হোম কোয়ারেন্টাইনে আছে । প্রতিদিনই ৩/৪ জনের কোয়ারেনটাইন শেষ হচ্ছে , এখন পর্যন্ত সবাই ভালো আছে ।

সন্দ্বীপে তালিকা ভুক্ত ৭৭ জন রোগী হোম কোয়ারেন্টাইনে ছিল, যাদের বেশিরভাগেরই কোয়ারেন্টাইন মেয়াদ শেষ হয়েছে, এবং এখন পর্যন্ত সবাই সুস্থ আছেন ।

মঙ্গলবার (৩১ মার্চ)  উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন ।

পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই)র ঘাটতি নিয়ে তিনি বলেন, নতুন করে পিপিই এসেছে ২৫ টি ।

তিনি বলেন, গেল শনিবার (২৮ মার্চ) সন্দ্বীপের ডাক্তারদের মাঝে পিপিই বিতরণ করা হয়েছিল তবে তা ছিল প্রয়োজনের তুলনায় অনেক কম ।

এখন আরো ২৫ টি পিপিই আমাদের হাতে এসেছে  ।

আরো পড়ুনঃ মানুষের পাশে নুরুল মোস্তফা খোকন

ডাঃ ফজলুল করিম জানান, সন্দ্বীপের ২৩ জন চিকিৎসকের সবাই কর্মস্থলে আছে , এক জন চিকিৎসক সিভিল সার্জন অফিসে ডিরেক্টরের নির্দেশে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আছে । বাকিরা সবাই কর্মস্থলে আছে ।


Skip to toolbar