করোনার প্রভাবে ঘোষিত লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাড়িয়েছেন নুরুল মোস্তফা খোকন ।
মঙ্গলবার (৩১ মার্চ) সন্দ্বীপের হরিশপুর ও পৌরসভার মোট ৫০০ পরিবারের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছেন তিনি । প্রবাসে অবস্থান করায় নুরুল মোস্তফা খোকনের পক্ষে সেখানে উপস্থিত ছিলেন সাবেক পৌর কমিশনার ও জি এস আবুল বাশার ।
বিতরণে সার্বিক সহযোগিতা করেছেন সাবেক ছাত্রনেতা প্রকৌশলী নাছিরুল কবির মনির তালুকদার, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক আব্দুর রহিম রাহি ও আকরাম খান মু্কুল প্রমুখ।
সন্দ্বীপের অন্যান্য সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতাদের ত্রাণ বিতরণের করোনা সংক্রমণের ঝুঁকি দেখা গেলেও আজকের বিতরণ ব্যবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন ।
আরো পড়ুনঃ এমপি মিতার খাদ্য সামগ্রী বিতরন শুরু
সামাজিক দুরত্ব রক্ষা করে ত্রান বিতরন ও নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার বিষয়ে সহযোগীরা বলেন, সবসময় সহযোগিতা করা যায় , তবে এবারের ব্যাপারটা একটু ভিন্ন। তাই আমরা বিতরণস্থলে দূরত্ব বজায় রাখার বিষয়টি গুরুত্ব দিয়েছি ।

সাহায্যভোগীরা বলছেন , নুরুল মোস্তফা খোকন একজন নিভৃতচারী দানবীর ও একজন সংস্কৃতমনা মানুষ। উনি প্রচার প্রসারে বিশ্বাসী নয়।আজ বৈশ্বিক দুর্যোগ কালীন মুহুর্তেই শুধু নয়, তিনি বিগত কয়েক বছরে কোটি কোটি টাকা খরচ করে দুঃস্থ ও অসহায়দের পাশে যেভাবে দাঁড়িয়েছেন তার সে সমস্ত দান পত্র পত্রিকায় প্রকাশ না হলেও হাজারো মানুষের মনে চীরতরে স্থান করে নিয়েছে। সন্দ্বীপের মাটি ও মানুষের জন্য এমন মহৎ কাজ গুলো করার জন্য তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্রষ্টা ওনাকে দীর্ঘজীবি করে তার দানের হাত আরো প্রসারিত করুক।
আরো পড়ুনঃ করোনা : জাফর উল্ল্যা টিটুর ভিন্ন উদ্যোগ
ত্রান বিতরন শেষে জিএস বশর বলেন, নুরুল মোস্তফা খোকনের ত্রাণ আজ ৫০০ পরিবারকে দিয়েই শুধু শেষ নয়, ২/৩ দিনের মধ্যে তিনি পুরো সন্দ্বীপ ব্যাপী সকল অসহায় পরিবারের পাশে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছেন।
উল্লেখ্য যে, বিগত কয়েক বছর ধরে সন্দ্বীপের বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এতিম খানা সহ অসুস্থ রোগী ও দুস্থদের ঘর নির্মানে অকাতরে সাহায্য করে দানবীর হিসেবে আস্থা অর্জন করেছেন প্রবাসী নুরুল মোস্তফা খোকন। নিঃস্বার্থ ভাবে দান করেছেন তিনি রাজনীতি ও সম্প্রদায়ের উধ্বে উঠে।