• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

ভ্রাম্যমান আদালতের অব্যাহত অভিযান

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৬৭৯ ৪ ৯
আপডেট: রবিবার, ২৯ মার্চ, ২০২০
ভ্রাম্যমান আদালতের অব্যাহত অভিযান
ভ্রাম্যমান আদালতের অব্যাহত অভিযান

বাদল রায় স্বাধীন:


করোনা ভাইরাস (COVID-19) সংক্রমণ প্রতিরোধের ক্ষেত্রে অপরিহার্য সোশ্যাল ডিসটান্সিং বা সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ঔষুধ কিংবা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্য স্থিতিশীল রাখতে প্রতিদিনের ন্যায় আজও ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।

আজ সকাল ১০ টা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমির নেতৃত্বে ও লেফটেনেন্ড কমান্ডার মাহমুদ ও তার সঙ্গীয় ফোর্স সহ বক্তার হাট, চৌমুহনী বাজার, নাজির হাট, বাংলা বাজার ও সর্ববৃহৎ বাজার আকবর হাটে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

আরো পড়ুনঃ  গুপ্তছড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

এ সময় দোকানে কেনাকাটা করতে আসা ক্রেতারা যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করে সেজন্য তাৎক্ষনিক নির্দেশে বেশ কিছু দোকানের সামনে বৃত্তাকার ও বর্গাকৃতির চিহ্ন অংকন বাস্তবায়ন করা হয় এবং সেই সাথে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দোকান ও ওষুধের দোকান ব্যতিত অন্যান্য দোকান বন্ধ করা হয় এবং প্রদর্শিত মূল্য তালিকায় অসংগতি থাকলে তা সংশোধনের নির্দেশ প্রদান করা হয়েছে।

তবে দোকানীরা সাধারন জনগন ও মোবাইল কোর্টকে ফাঁকি দেওয়ার নতুন কৌশল অবলম্বন করতে দেখা গেছে। আকবর হাটের একটি দোকানে বোর্ডের উভয় পাশে দুটি মুল্য তালিকা পাওয়া গেছে একটি সন্তোষ জনক অন্যটি উচ্চ মুল্য। যেটা ভ্রাম্যমান আদালতের সামনে ছিলো সেটি স্থিতিশীল। বিষয়টি ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার ভুমি মামুনের দৃষ্টিগোচর হলে তাৎক্ষনিক তা মুছে দেয় এবং পরবর্তীতে এমন করলে নিশ্চিত শাস্তির ব্যবস্থা করা হবে বলে হুশিয়ার করেন।

আরো পড়ুনঃ   করোনা : সন্দ্বীপে ডাক্তারদের পিপিই প্রদান করা হচ্ছে তবে পর্যাপ্ত নয়

অন্যদিকে প্রায় বেশীর ভাগ দোকানী হোয়াইট বোর্ড মার্কার ও চক দিয়ে মুল্য তালিকা প্রদর্শন করছেন যা ২ মিনিটে মুছে পরিবর্তন করা যায়।

সেক্ষেত্রে রং দিয়ে আর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে তবে দোকানীরা আর্টম্যানের অভাবের কথা বলে পার পেয়ে যাচ্ছেন বলে তাদের ডিজিটাল প্রিন্ট করে টাঙ্গানোর পরামর্শ দেওয়া হয়েছে। এক্ষেত্রেও দ্রব্য মুল্যের উঠানামার ফলে বার বার সেটি প্রয়োজন পড়বে তাই অনেকটা কঠিন বলে জানালেন এক দোকানী সোহরাব হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভুমি মোঃ মামুন জানান, এ পর্যন্ত প্রায় ৪২ জন ব্যবসায়ীকে অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রি করায় মোট ৪ লক্ষ ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরো পড়ুনঃ  কুমিরা-গুপ্তছড়া: মার্চেও আসেনি যাত্রীদের সুদিন

লেফটেনেন্ড কমান্ডার এমবি সাইফ উল্যা মাহমুদ জানান, পুরো সন্দ্বীপ সামাজিক দুরত্ব বজায় রাখা, দ্রব্যমুল্য স্থিতিশীল রাখা ও নৌ-ঘাট দিয়ে যাত্রী পারাপার বন্ধ নিশ্চিত করতে ২৫ মার্চ থেকে ওনারা মাঠে সক্রিয় ভাবে কাজ করছেন এবং সন্দ্বীপের জনগন অনেক সচেতন বলে ওনাদের নির্দেশে সাড়া প্রদান করছেন। তাই শংকামুক্ত একটি পরিবেশ এখনো বজায় রয়েছে।

সাধারন মানুষের ভাষ্যমতে, প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখায় দেশের অন্যান্য এলাকার তূলনায় সন্দ্বীপে দ্রব্যমুল্য অনেকটা স্থিতিশীল পর্যায়ে আছে। এ ব্যাপারে সুশীল সমাজের প্রতিনিধিরা এসিল্যান্ডের অব্যাহত প্রচেষ্টাকে সাধাুবাদ জানিয়েছেন।


Skip to toolbar