• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

করোনা : সন্দ্বীপে ডাক্তারদের পিপিই প্রদান করা হচ্ছে তবে পর্যাপ্ত নয়

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৮২৩ ৪ ৯
আপডেট: শনিবার, ২৮ মার্চ, ২০২০
সন্দ্বীপে ডাক্তারদের পিপিই প্রদান করা হচ্ছে তবে পর্যাপ্ত নয়
সন্দ্বীপে ডাক্তারদের পিপিই প্রদান করা হচ্ছে তবে পর্যাপ্ত নয়

বাদল রায় স্বাধীন:


উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলুল করিম বলেছেন এখন পর্যন্ত মোট ১৭ টি পিপিই বিতরন করেছি । তবে এটা পর্যাপ্ত নয় । ডাক্তার ও নার্স সহ প্রায় ৫০ জন আমাদের ডিপার্টমেন্টে চিকিৎসা সেবায় কর্মরত রয়েছে তারজন্য প্রয়োজন মোট ৫০ টি পিপিই ।

শনিবার (১৮ মার্চ) উপজেলা স্বাস্থ্যকর্মীদের মাঝে পারসোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট ( পিপিই ) বিতরণ  কালে তিনি একথা বলেন ।

জানা গেছে, বেশ কয়েকদিন ধরে সন্দ্বীপে বিভিন্ন হসপিটালে স্বাস্থ্য সেবায় নিয়োজিত কিছু কিছু ডাক্তার ও নার্সদের বিরুদ্ধে করোনা ভীতির কারনে রােগীদের স্পর্শ না করে অর্থাৎ প্রেসার, সুগার ইত্যাদি না মেপে চিকিৎসা প্রদানের অভিযোগ আসছিলো।

বিশেষ করে সন্দ্বীপ ১০ শর্য্যা হসপিটালে কর্মরত দুই জন ডাক্তার সহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র থেকে এ ব্যাপারে অভিযোগ আসছিলো স্থানীয় সংবাদ কর্মীদের কাছে।

কেন প্রেসার না মেপে বা রোগীকে স্পর্শ না করে প্রেসক্রিপশন বা ব্যবস্থাপত্র প্রদান করা হচ্ছে ? এমন প্রশ্ন করলে ডাক্তার নিগার সুলতানা বাড়িতে ভুলে প্রেসার মাপার জিনিস ফেলে রেখে এসেছেন বলে উত্তর দিয়েছেন কিছু কিছু রোগীকে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলুল করিম বলেন, সত্যিকার অর্থে সবার ভিতরে করোনা ফোবিয়া কাজ করছে সে কারনে এমনটা ঘটতে পারে। কিন্তু আজ থেকে সন্দ্বীপে সে ভীতি থাকার কথা নয় ।

আরো পড়ুনঃ কুমিরা-গুপ্তছড়া: মার্চেও আসেনি যাত্রীদের সুদিন 

কারন হিসেবে তিনি জানান, আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে ডাক্তারদের সুরক্ষার জন্য পারসোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) বিতরন করা হচ্ছে। এবং ১০ শর্যার সেই ২ জন ডাক্তারকে প্রথমে সেটা বিতরনের মধ্য দিয়ে আমরা সে সুরক্ষা নিশ্চিত করা শুরু করেছি।

তবুও অগ্রাধীকার ভিত্তিতে এবং যেখানে ডাক্তারদের সে ফোবিয়া কাজ করছে মনে হয়েছে শুরুতে আমরা তাদের দিয়েছি। তাই কাল থেকে এ সমস্যা আর থাকার কথা নয়।

তিনি ডাঃ নিগার সুলতানা ও জান্নাতুল নাঈম জিন্নাত কে নির্দেশ দিয়েছেন যে বাড়িতে প্রেসার মাপার জিনিস না রেখে আপনার কর্মস্থলে রেখে আসবেন ।

আরো পড়ুনঃ বাজার মনিটরিং এ প্রশাসনকে সহযোগিতা করবে ছাত্রলীগ

অন্যদিকে উল্লেখিত ডাক্তারের বিরুদ্ধে নিজস্ব প্যাড বা সিলমোহর ব্যাতীত কাগজে ব্যবস্থাপত্র প্রদানের অভিযোগ, এবং মাত্র ১ ঘন্টা রোগী দেখে চলে যাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা ।

প্যাড এবং স্বাক্ষর বিহীন ব্যবস্থা পত্র দেওয়ার বিষয়ে সরকারী ঔষধের বিপরীতে বিভিন্ন কোম্পানীর ঔষধ প্রদানের অনৈতিক বিষয়টি প্রমান না রাখার জন্য করা হচ্ছে বলে জানালেন পৌরসভা আওয়ামীলিগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম।

আরো পড়ুনঃ গুপ্তছড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

অভিযোগের প্রেক্ষিতে ডাঃ ফজলুল করিম আগামীকাল থেকে স্বাক্ষর ও প্যাডবিহীন ব্যবস্থাপত্র দেওয়া যাবেনা বলে সতর্ক করেছেন এবং আজ থেকে সরকারী নতুন নির্দেশনা অনুযায়ী সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত রোগী দেখা বাধ্যতামুলক করে দিয়েছেন বলেও জানান তিনি ।


Skip to toolbar