• বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

মুছাপুরে অস্ত্র ও ইয়াবাসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৭৯১ ৪ ৯
আপডেট: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
মুছাপুরে অস্ত্র ও ইয়াবাসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার
আটক ২ আসামী

মুছাপুর থেকে একটি একনলা বন্দুক, তিন পিস কার্তুজ ও নব্বই পিস ইয়াবাসহ মোঃ মুনছুর আলী প্রকাশ ক্লিনটন প্রকাশ কিলটন (২৫) ও মো: জিহাদ(১৯) কে গ্রেপ্তার করেছে সন্দ্বীপ থানা পুলিশ।

বুধবার (১৮ মার্চ ) রাতে মুছাপুর ২ নং ওয়ার্ডের চানখাঁর গো রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, মুনছুর আলী মুছাপুর ১ নং ওয়ার্ডের মোঃ সেলিম প্রকাশ খোকনের ছেলে এবং জিহাদ রহমতপুর ৫ নং ওয়ার্ড হাদীর গো বাড়ীর আবু বক্কর সিদ্দিকের ছেলে  ।

আরো পরুনঃ  মুজিবশতবর্ষে জাতীয় পতাকা অর্ধনর্মিত !!

সন্দ্বীপ থানার এসআই মো: আব্দুল আলিম জানান, গতকাল রাতে আমি এবং এএসআই ইয়ামিন সুমন ও সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযানে মুছাপুর ২ নং ওয়ার্ডের চানখাঁর গো রাস্তা থেকে তাদের অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করি , আসামী মুনছুর আলী ক্লিনটনের বিরুদ্ধে আগের ১০ টি মামলা রয়েছে এবং আজ অস্ত্র ও মাদক আইনে আরো একটি মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে ।


Skip to toolbar