• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

শিশুদের নিয়ে ওয়াস ও করোনা ভাইরাস নিয়ে সতর্কতা মুলক আলোচনা

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৪৭৪ ৪ ৯
আপডেট: রবিবার, ১৫ মার্চ, ২০২০

রিকল ২০২১ প্রজেক্ট এসডিআই’ বিভিন্ন কমিউনিটিতে শিশু দলের ক্যাম্পেইনে নিরাপদ পানি, নিরাপদ পায়খানা, স্বাস্থ্যভ্যাস এবং করোনা ভাইরাস নিয়ে সচেতনতা বৃদ্ধি মুলক আলোচনা সভা শুরু করেছে।

তারই ধারাবাহিকতায় আজ ১৫ মার্চ কালাপানিয়া ইউনিয়নে এই বিষয়ে শিশুদের নিয়ে গঠিত শিশু থেকে শিশু দল বা সি-টু -সি দলে আলোচনায় অংশ নেন রিকল প্রতিনিধি বাদল রায় স্বাধীন।

সভায় করোনা ভাইরাসে আক্রান্ত না হওয়ার জন্য ধুলা বালি থেকে দুরে থাকা , হাঁচি, কাশি রয়েছে এমন ব্যক্তি থেকে দূরে থাকা, এবং কারো সর্দি কাশি থাকলে তাদের চোখ, নাক, মুখ স্পর্শ করা থেকে যথাসম্ভব বিরত থাকা বিষয়ে পরামর্শ সহ নিজেকে নিরাপদ রাখতে সাবান ও পানি ব্যবহার করে অন্তত ২০ সেকেন্ড সময় নিয়ে হাত ধোয়ার কথা বলা হয়।

এছাড়াও বারবার হাত পরিষ্কার করে এই রোগ থেকে দূরে থাকার সবচেয়ে কার্যকরী উপায় বলেও উল্লেখ করা হয়।এবং কারও হাঁচি, কাশি দেখা দিলে সাবধানতা অবলম্বন করতে, অন্যকে মাস্ক ব্যবহার করতে বলা এবং নিজেও মাস্ক পরা উচিত বলে সবাইকে সচেতন করা হয়।


Skip to toolbar