• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

মুক্তিযুদ্ধ মঞ্চের একুশ উদযাপন

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৫৩৫ ৪ ৯
আপডেট: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০
মুক্তিযুদ্ধ মঞ্চের একুশ উদযাপন
মুক্তিযুদ্ধ মঞ্চের একুশ উদযাপন

বাদল রায় স্বাধীন:


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধ মঞ্চ সন্দ্বীপ উপজেলা শাখা কর্তৃক সন্দ্বীপ উপজেলাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সকল ভাষা শহীদদের প্রতি প্রভাত ফেরি শেষে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে ।

পুস্পস্তবক অর্পনের পর পৌরসভা আওয়ামীলিগের সভাপতি মুক্তাদের মাওলা সেলিম তার বজ্রকন্ঠে মুহুমুহু শ্লোগানের মাধ্যমে সকল নেতাকর্মীদের উদ্বীপিত করেন।

আরো পড়ুন: সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাতের মাতৃভাষা দিবস উদযাপন

এ সময় সকল নেতৃবৃন্দ সংগঠনের নামান্কিত টি-শার্ট পরে শ্লোগান প্রদানের ফলে একটি ব্যতিক্রম আবহ তৈরি করে। পুস্পস্তবক অর্পন কালে মুক্তিযুদ্ধ মঞ্চ সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইব্রাহিম খলিল বিফুল ও সাধারন সম্পাদক ডাঃ পুষ্পেন্দু মজুমদার সহ সকল নেতাকর্মীদে সাথে আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহফুজুর রহমান সুমন।


Skip to toolbar