বাদল রায় স্বাধীনঃ
সন্দ্বীপে উপকুলীয় জোট শক্তিশালীকরন বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আজিমপুর ইউনিয়ন পরিষদে আয়োজিত কোষ্টাল এ্যালায়েন্সের সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ।
ইউপি সচিব ফয়সাল আবেদিনের সঞ্চালনায় উক্ত সভায় কোষ্টাল এ্যালায়েন্সের কর্ম পরিকল্পনার জন্য ইস্যু নির্বাচন বিষয়ে মুল অালোচনায় অংশগ্রহন করেছেন রিকল কর্মকর্তা বাদল রায় স্বাধীন। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ইউনিয়ন আওয়ামীলিগের সাধারন সম্পাদক মন্জুর হোসেন ভেন্ডর, আজিমপুর ইউপি সদস্য যথাক্রমে মোঃ আব্দুল মালেক সদস্য মোঃ কাসেম, মোঃ বাচেক,, মোঃ রাসেল,স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ কাসেম,সিবিও এলায়েন্সের সভাপতি , মাজহারুল ইসলাম, সিপিপি ভলান্টিয়ার মোঃ জসিম। সিবিও সদস্য পারুল বেগম রাশেদা বেগম।
সভায় সন্দ্বীপের পশ্চিমে জেগে উঠা চরকে চাষাবাদ উপযোগীেকরার জন্য মুল বেড়িবাঁধের বাইরে একটি লোনা বেড়ি তৈরি,সন্দ্বীপের ৬০মৌজা সীমানা নির্ধারন, ভাসানচরে রোহিঙ্গার পরিবর্তে সন্দ্বীপের ভুমিহীন লোকদের পুনঃবাসন এ তিনটি বিষয়ে পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রভাবিত করার জন্য বা তিনটি দাবী আদায়ে বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসুচী হাতে নেওয়ার সিদ্ধান্ত হয়। তারা বলেন সম্ভাব্য দুর্যোগ মোকাবেলা ও বাপদাদার ভিটেমাটি রক্ষায় আমরা যেকোন আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়তে প্রস্তুত।