বাদল রায় স্বাধীনঃ
গত ১৫ ফেব্রুয়ারী সন্দ্বীপের বিচ্ছিন্ন ইউনিয়ন উড়িরচরে সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরামের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং সম্পন্ন হয়েছে।
উড়িরচর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ব্লাড গ্রুপ নির্নয় অনুষ্ঠানে মোট ৪১৭ জনের ব্লাড গ্রুপ নির্নয় করা হয়েছে।
উক্ত ব্লাড গ্রুপ নির্নয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাছান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের প্রধান উপদেষ্ঠা ইঞ্জিনিয়ার খোদা বক্স সাইফুল,সভাপতি ওমর ফারুক ফিরোজ, মোহনা টিভির সন্দ্বীপ প্রতিনিধি ওমর ফয়সাল, সন্দ্বীপ টিভির সম্পাদক খাদেমুল ইসলাম,ব্যবসায়ী আব্দুল কাদের ,ফোরামের সাধারন সম্পাদক কোরবান আলি,অর্থ সম্পাদক শেখ রুবেল, শিক্ষা বিষয়ক সম্পাদক টিপু সুলতান হাছান সহ আরো অনেকে।
অনুষ্ঠানের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন মোঃ টিপু সুলতান।
বক্তারা বলেন যাদের আজ ব্লাড গ্রুপ নির্নয় করা হবে তারা অনেকে প্রয়োজনে প্রসুতি,গর্ভবতী ও অসুস্থ রোগীদের রক্ত প্রদান করবেন। হয়তো নিজের আত্মীয় নয় এমন লোকদের জীবন বাঁচাতে এগিয়ে এসে তাদের সাথে আত্মার আত্মীয়তার বন্ধনে জড়িত হবেন। যখন একজন মুমুর্ষ রোগীকে রক্ত দিয়ে কেউ জীবন বাঁচাবে তখন বুঝতে পাড়বে রক্তদানে কত আনন্দ এবং এটি কতটা মহৎ কাজ। এছাড়াও রক্তের গ্রুপ জানা থাকলে নিজের প্রয়োজনেও সহজে অন্যদের থেকে রক্ত সংগ্রহ করা যায় বা ভবিষৎ প্রয়োজনে রক্তের ডোনার প্রস্তুত রাখা যায়।এজন্য যারা আয়োজক এবং যারা ভবিষৎ রক্ত প্রদানে আগ্রহী তাদের সবাইকে বক্তারা সাধুবাদ জানান।