বাদল রায় স্বাধীনঃ
কালাপানিয়া বিদ্যানিকতনে স্বাস্থ্যভ্যাস বিষয়ক সেশন অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) রিকল ২০২১ প্রজেক্ট স্বাস্থ্যভ্যাস বিষয়ক সেশনটির আয়োজন করে ।
সেশনে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মাষ্টার সাইফুল আজাদ। বিদ্যালয়ের প্রতিটি শ্রেনীর ছাত্র/ছাত্রীদের প্রতিনিধি,স্কুল শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের জন্য আয়োজিত সেশনে মুখ্য আলোচক ছিলেন রিকল প্রজেক্টের কর্মকর্তা বাদল রায় স্বাধীন।
সভা শেষে সেশনের উপর প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য রাখেন যথাক্রমে মাওলানা বেলায়েত হোসেন, ফেরদৌসি বেগম,শিপ্রা রানী, রাজিয়া সুলতানা, সোহানুর রহমান, মাষ্টার শেখ ফরিদ,পরেশ চন্দ্র মজুমদার ও ছাত্র রবিন আহম্মেদ প্রমুখ।
বক্তারা প্রতিক্রিয়া বা অনুভুতি মুলক বক্তব্যে বলেন এই সেশন আমাদের বিদ্যালয়ের বাইরে ব্যক্তি জীবনে তথা আমাদের পরিবারের সবার স্বাস্থ্য ভালো রাখতে, পরিমিত ও পুষ্টিকর খাবার গ্রহন,খাবারের মান বজায় রাখা সহ অনেক কাজে লাগবে। আমরা শিক্ষক প্রতিনিধি হলেও স্বাস্থ্য ভালো রাখার এতোগুলো বিষয় আমাদের অজানা ছিলো। আমরা ভবিষতে এ সমস্ত স্বাস্থ্যভাস নিজেরা মেনে চলবো এবং ছাত্র/ছাত্রী ও পরিবারের সদস্যদের মেনে চলতে পরামর্শ দেবো ।