• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

শিশু কন্যার অভিযোগ: ইয়াবাসহ গ্রেপ্তার বাবা

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৭৫১ ৪ ৯
আপডেট: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
ইয়াবাসহ আটক লালন তালুকদার
ইয়াবাসহ আটক লালন তালুকদার

৯ বছরের মেয়ের অভিযোগ আমলে নিয়ে ইয়াবাসহ লালন তালুকদার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার বিকেলে  বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের শতরাজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একই  গ্রামের মৃত লাত্তু আলী তালুকদারের ছেলে।

চরাদি ফাঁড়ির এসআই মো. ফারুক বলেন, শতরাজ এলাকায় অভিযানে গেলে লালনের শিশু কন্যা আমাদের নিকট তার বাবার মাদক ব্যাবসার কথা জানায়। এমনকি তাদের ঘরে কোথায় ইয়াবা রাখা আছে সেটাও বলেছে । তার কথা আমলে নিয়ে আমরা তার ঘর থেকে লালনকে ইয়াবাসহ গ্রেপ্তার করি । জিজ্ঞাসাবাদে লালন ঘরের বেড়ার ভেতর থেকে ৯ পিস ইয়াবা বের করে দেয়। এরপর তাকে বাকেরগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। এ  বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরো বলেন, শিশু কন্যাটি তাদের বলে যে, তার বাবা ইয়াবা বিক্রির সাথে পাশপাশি নিজেও নেশা করে। তারপর মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়।


Skip to toolbar