• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাফিক সদস্য আহত

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৫৯৮ ৪ ৯
আপডেট: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০

ঢাকার সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাব্বির হোসেন (২৪) নামে ট্রাফিক পুলিশের এক সদস্য আহত হয়েছেন। তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাব্বির ট্রাফিক পুলিশের কনস্টেবল হিসেবে সাভারে কর্মরত।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বাজার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এক বাসযাত্রীর কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে পালিয়ে যাচ্ছিল এক ছিনতাইকারী। বিষয়টি দেখতে পেয়ে ছিনতাইকারীর পিছু নেন কনস্টেবল সাব্বির। পালানোর সময় তাকে ছুরিকাঘাত করে পালায় ছিনতাইকারী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার থানা পুলিশের ইন্সপেক্টর (মিডিয়া) শাকের মোহাম্মদ জুবায়ের বলেন, ছিনতাইকারীকে ধরতে গিয়ে ট্রাফিক পুলিশের এক সদস্য ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


Skip to toolbar