বাদল রায় স্বাধীন মোমেনা সেকান্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয়েছে । ১২ জানুয়ারী (রবিবার) সকাল দশটায় শুরু হয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলিগের সাবেক যুগ্ন সম্পাদক আলাউদ্দীন বেদন। স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আবু হেলাল চৌধুরীর সভাপতিত্বে ও মাষ্টার কেশব ঘোষালের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা জাহাঙ্গীর আলম,সন্দ্বীপ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বাদল রায় স্বাধীন, পিটিএ সদস্য আব্দুল কাদের,আওয়ামীলিগ নেতা দিদার বাঙ্গালী,শিক্ষক হোসনারা বেগম,জাহানারা বেগম,সিদরাতুল মুনতাহা প্রমুখ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলিগের দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,আইনজিবী সহকারী মোঃ জামাল উদ্দিন।
বিকেলে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন কারী বিজয়ীদের মাঝে অতিথি বৃন্দ পুরস্কার তুলে দেন অতিথিরা । সভায় বক্তারা বলেন খেলাধুলা ও সংস্কৃতির চর্চা ছেলেমেয়েদের দৈহিক ও মানষিক গঠনে পুর্নতা আনে এবং তাদের দেশপ্রেমে উদ্ধুদ্ধ করে সত্যিকারে দেশপ্রেমিক হওয়ার প্রেরনা যোগায়। তাই খেলাধুলা ও সংস্কৃতি চর্চার কোন বিকল্প নেই। আর যার অর্থনৈতিক মুল্য যত ছোটই হোকনা কেন যে কোনো পুরস্কার তাদের উৎসাহী ও উদ্যমী করে তোলে ।