• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

মুজিববর্ষের কাউন্টডাউন শুরু

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৪৩৮ ৪ ৯
আপডেট: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২০

জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে ক্ষণ গণনায় নানা কর্মসূচি পালন করা শুরু করেছে উপজেলা প্রশাসন।
এই উপলক্ষে সন্দ্বীপ উপজেলা প্রসাশনিক ভবনকে বর্নিল সাজে সাজানো হয়েছে। কমপ্লেক্স গেইট ও এনাম নাহার মোড়ে স্থাপন করা হয়েছে ক্ষণ গণনার ঘড়ি স্থাপন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মাহফুজুর রহমান মিতা, উপজেলা চেয়ারম্যান মাষ্টার শাহজাহান বিএ, ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন। উপজেলা নির্বাহী অফিসার বিদর্শী সন্বৌধী চাকমা, ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শরিফুল ইসলাম সহ অন্যরা ।
গত ৩ জানুয়ারী এ উপলক্ষে বেগম ফজিলাতুন্নেছা মুজিব কনফারেন্স রুমে আয়োজিত প্রস্তুতি সভায় দুইদিন ব্যাপী কর্মসূচির সিদ্ধান্ত হয়। যার মধ্যে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, র‌্যালি, আলোচনা সভা, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আরো বিভিন্ন কর্মসূচি থাকছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার বিদর্শী সম্বৌধী চাকমা।
তিনি বলেন, সারা দেশের মত সন্দ্বীপেও মুজিব বর্ষের ক্ষণ গণনা শুরু হয়েছে । সাংসদ মাহফুজুর রহমান মিতার সার্বিক দিক নির্দেশনায় দুই দিনব্যাপী কর্মসূচির বাস্তবায়ন হবে।
বিকাল সাড়ে ৩ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করার পর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষের ক্ষণ গণনার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।


Skip to toolbar